সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর তিনি বর্তমান নন, প্রাক্তন অধিনায়ক। টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান ডে খেলছেন। শ্রীলঙ্কায় আসন্ন সিরিজেও খেলবেন। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামী ১৭ আগস্ট। তবে তার আগেই নিজের ক্রিকেট অ্যাকাডেমি খোলার কথা জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এদেশে নয়, দুবাইয়ে তৈরি করতে চলেছেন এই অ্যাকাডেমি। দুবাই প্যাসিফিক স্পোর্টস ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেই তৈরি করবেন এই অ্যাকাডেমি।
[ভারতের স্বাধীনতা দিবসে কী বললেন আফ্রিদি?]
ইতিমধ্যে যুবরাজ সিং, হরভজন সিং এবং বীরেন্দ্রে শেহবাগ নিজেদের একটি করে ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছেন। সেই তালিকাতেই নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনিও। নাম রাখা হচ্ছে এম এস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি। এই প্রসঙ্গে ধোনি জানান, ‘খেলা এখন আর অল্প জায়গায় আটকে নেই। সেটা এখন অনেকটাই বিস্তার লাভ করেছে। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। এই প্রয়াসকে সফল করতে যথাসম্ভব চেষ্টা করব।’ এদিকে ধোনির এই উদ্যোগে খুশি প্যাসিফিক স্পোর্টস ক্লাবও। ক্লাবের পক্ষ থেকে পারভেজ খান বলেন, ‘আমরা খুব খুশি ধোনির মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত হতে পারায়। মাঝেমধ্যেই অ্যাকাডেমিতে এসে ছাত্রদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আমরা খুবই উত্তেজিত বোধ করছি, কারণ ধোনি নিজের ক্রিকেট অ্যাকাডেমি খোলার জন্য দুবাইকে বেছে নিয়েছেন।’
[দেশের বাইরে কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করলেন বিরাটরা?]
এদিকে, টেস্ট সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশের পর ওয়ান ডে সিরিজেও জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় দল। ওয়ান ডে-র দলে সুযোগ পাওয়া বেশিরভাগ খেলোয়াড়ই ১৭ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন। এ তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তবে রোহিত শর্মা, অক্ষর প্যাটেল এবং কে এল রাহুলরা ইতিমধ্যেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন।
[রেফারিকে ধাক্কা, পাঁচ ম্যাচ নির্বাসিত রোনাল্ডো]
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের