Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

মঙ্গলবার কেন্দ্রের তরফে তাঁদের পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৮:৩৮

options
link
পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে অলিম্পিকে রুপো জিতে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন পি ভি সিন্ধু৷ গত বছর রিওতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এই ব্যাডমিন্টন তারকা৷ আর তাই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে সিন্ধুকে৷ তাঁর পাশাপাশি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদের হাতেও এই পুরস্কার তুলে দেওয়া হবে৷ পদ্মভূষণের জন্য ক্রীড়াদুনিয়ার এই তারকাদের নাম আগেই সুপারিশ করা হয়েছিল৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে তাঁদের পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে৷

(বোর্ডকেই প্রশাসক বাছাইয়ের দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট)

টেস্টকে আগেই বিদায় জানিয়েছিলেন৷ সদ্য সীমিত ওভারের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন ধোনি৷ তবে দীর্ঘ ন’বছরে নেতা হিসেবে টিম ইন্ডিয়াকে অনেকখানি দিয়েছেন তিনি৷ দু’টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ আর তাই তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ২০০৯-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ক্যাপ্টেন কুল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(মেসির জন্য এবার নগ্ন হলেন এই মডেল)

গত বছর ক্রিকেটের জনপ্রিয়তাকেও পিছনে ফেলে দিয়েছিলেন যিনি, সেই সিন্ধু অলিম্পিক পদকের পাশাপাশি কেরিয়ারের প্রথম সুপার সিরিজ চিনা ওপেন চ্যাম্পিয়নও হয়েছিলেন৷ মালয়েশিয়া মাস্টার্সের ট্রফিও ঘরে তুলেছিলেন৷ সবমিলিয়ে গত মরশুমে তাঁর কেরিয়ার গ্রাফ সাফল্যের শিখর ছুঁয়েছিল৷ তাঁর এই চূড়ান্ত সাফল্যের নেপথ্যের মানুষটিকেও ভুললে চলবে না৷ সিন্ধু এবং তাঁর কোচ গোপীচাঁদ পদ্মভূষণ পুরস্কার পাবেন৷ এদিকে, পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে ভারতীয় নেতা বিরাট কোহলি এবং কুস্তিগির সাক্ষী মালিককে৷ বুধবারই কেন্দ্রের তরফে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.