সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মজার খেলা। ইতিহাস ঘাটলে একের পর এক মজাদার রেকর্ডের হদিশ মিলবে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের রেকর্ড শুধু বিরলই নয়, নজিরবিহীন। মাত্র ১০ বলে কিনা ম্যাচ জিতে নেওয়া যায়, এমনটা যে হতে পারে ভাবাটা কঠিন। কিন্তু তেমনই ঘটনা ঘটেছে। জয়ের লক্ষ্য ছিল ৬ রান । আর সেই লক্ষ্য মালয়েশিয়া পৌঁছে গেল মাত্র ১০ বলে।
4️⃣ overs
3️⃣ maidens
1️⃣ run
5️⃣ wickets!AdvertisementWhat a spell by @MalaysiaCricket‘s Pavandeep Singh in their win against Myanmar at the @WorldT20 Asia B Qualifier! 🙌 pic.twitter.com/Po2DIadwJ5
— ICC (@ICC) October 9, 2018
[রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় মহিলার]
কীভাবে হল? খোলসা করে বলা যাক। খেলা চলছিল আইসিসি ওয়ার্ল্ড টি-২০-র বাছাই পর্বের ম্যাচে। নিজেদের গ্রুপে প্রথম তিন দলের মধ্যে শেষ করার জন্য বড় জয় প্রয়োজন ছিল মালয়েশিয়ার। খেলা শুরুতে অবশ্য বৃষ্টি বাদ সাধে। বৃষ্টি থামলে ব্যাট করতে নামে মায়ানমার। কিন্তু মালয়েশিয়ার বাঁ হাতি স্পিনার পবনদীপ সিংয়ের ঘূর্ণির সামনে এক্কেবারে দাঁড়াতে পারেননি মায়ানমারের ব্যাটসম্যানরা। পবনদীপ একাই মাত্র ১ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। ১০ ওভার ১ বলে মায়ানমারের সংগ্রহ যখন ৯ রান, তখনই ফের বৃষ্টি নামে। বৃষ্টি শেষে খেলতে নামে মালয়েশিয়া। ডাকওয়র্থস লুইস নিয়ম অনুসারে মালয়েশিয়ার সামনে লক্ষ রাখা হয় ৮ ওভারে ৬ রান। ৬ রানের ‘বিশাল’ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা অবশ্য ভাল করতে পারেনি মালয়েশিয়াও। মাত্র ১ রানে তাদেরও ২ উইকেট পড়ে যায়। এরপর অবশ্য আর সমস্যা হয়নি মালয়েশিয়ার। শেষ বলে ছক্কা হাকিয়ে ম্যাচ জিতে নেয় তাঁরা।
[পাক ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন জারিন! কী বললেন অভিনেত্রী?]
বিরল এই স্কোরকার্ড নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল উঠছে। অন্যদিকে বড় জয় পাওয়ায় বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনও জিইয়ে রেখেছে মালয়েশিয়া।। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে ওয়ার্ল্ড টি-২০ তে সুযোগ পেয়ে গিয়েছে নেপাল ও সিঙ্গাপুর।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ