সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’সপ্তাহ আগের ঘটনা৷ নিজের পুরনো দলের কাছে ০-৪ গোলে হেরে এসেছিলেন পেপ গুয়ার্দিওলা৷ এরপর বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় হয় তাঁর মুণ্ডপাত৷ পেপের জন্য মেসি নয়, মেসির জন্য পেপ৷ তৈরি হয় এই জাতীয় হ্যাশ ট্যাগ৷ চুপচাপ সব সহ্য করেছিলেন তিনি৷ মাঝে কেটেছে একটা মাত্র মঙ্গলবার৷ তাতেই পেপ বোঝালেন, কারও বদান্যতায় নয়, তিনি এই মুহূর্তের অন্যতম সেরা কোচ হয়েছেন নিজের দক্ষতায়৷ মঙ্গলবার রাতে নিজেদের মাঠে মেসির বার্সার বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি৷ আগের ম্যাচে হারের মধুর বদলা নিতে না পারলেও ক্ষতে প্রলেপ লাগিয়ে নিল ম্যান সিটি৷ এক গোলে পিছিয়ে গিয়েও জিতল ৩-১ গোলে৷ দ্বিতীয়ার্ধে পেপের ছকের কাছেই আটকে গেল বার্সা৷
দুই অর্ধে খেলল দু’টি দল৷ প্রথমার্ধ যদি বার্সেলোনার হয়, বিরতির পর তাহলে ম্যাচ নিয়ন্ত্রণ করল ম্যান সিটি৷ বলা ভাল, শুরুতে প্রতিপক্ষকে কিছুটা মেপে নিয়ে দ্বিতীয়ার্ধে এমএসএন-কে ভোঁতা করে দিলেন পেপ৷ ২১ মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় লুই এনরিকের দল৷ নেমারের পাস থেকে গোল করেন মেসি৷ আর সেই গোলের সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে কিংবদন্তি রাউলের সর্বোচ্চ গোলের সংখ্যা (৫৩) টপকে নজির গড়েন এলএমন টেন (৫৪)৷ তার আগেই অবশ্য লিড নিয়ে নিতে পারত ম্যান সিটি৷ ১১ মিনিটে স্টার্লিংকে বক্সে ট্যাকল করেন বার্সার উমতিতি৷ ন্যায্য পেনাল্টি৷ কিন্তু হল উল্টো৷ প্লে অ্যাকটিংয়ের জন্য স্টার্লিংকে হলুদ কার্ড দেখান রেফারি৷ সেই স্টার্লিংয়ের পাস থেকেই প্রথমার্ধে সমতা ফেরান ইকে গুন্দোগান৷ দ্বিতীয়ার্ধে ডি ব্রুয়েনের দুরন্ত ফ্রি-কিক থেকে লিড নেয় ম্যান সিটি৷ দিনের শেষ গোলটিও করেন সেই গুন্দোগান৷
সর্বশেষ খবর
-
পরনে গেঞ্জি-বারমুডা, জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, লজ্জার লেশমাত্র নেই! মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের
-
মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান
-
কীর্তি আজাদের পর ‘বহিরাগত’ শত্রুঘ্নও মমতার পাশে, বললেন, ‘দিদির সঙ্গ ছাড়ব না’