সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোপ টেস্টে পাস না করার শাস্তি পেলেন মারিয়া শারাপোভা৷ দু’বছরের জন্য তাঁকে সাসপেন্ড করল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)৷
টেনিস কোর্টে এত বছর দাপিয়ে বেড়ানোর পর মাশা হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে৷ টেনিসকে সম্মান জানিয়ে সাংবাদিক সম্মেলনে নিজে মুখেই ডোপ টেস্টের কথা স্বীকার করেছিলেন তিনি৷ তিনি বলেছিলেন, বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি যে অ্যাথলিটদের মেলডোনিয়াম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা তিনি জানতেন না৷ ফলে অজান্তেই ডোপের শিকার হন তিনি৷ অস্ট্রেলিয়া ওপেন শুরুর আগে সেই ডোপ পরীক্ষায় ফেল করেন৷ আর তারপর থেকেই কোর্টের বাইরে চলে যেতে হয় তাঁকে৷
চলতি বছর মার্চেই তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছিল আইটিএফ৷ বুধবার সরকারিভাবে তাঁর শাস্তির মেয়াদ ঘোষণা করা হল৷ এই রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী রুশ সুন্দরী৷ এখন দেখার, জল কোন দিকে গড়ায়৷
সর্বশেষ খবর
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো
-
বাঘ, ভালুকের দেখভাল করবে পড়ুয়ারা! জু রেঞ্জার হওয়ার সুযোগ দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা