সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে (The Ashes) ২-০ পিছিয়ে থেকে তৃতীয় টেস্টে নেমেছে ইংল্যান্ড। টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তৃতীয় টেস্টে মার্ক উডের (Mark Wood) আগুনে বোলিংয়ে স্টাম্প উড়ল অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজার (Usman Khawaja)।
ঘণ্টায় ১৫২ কিমি বেগে উডের বল আছড়ে পড়ে উইকেটে। খোয়াজা ফেরেন ১৩ রানে। ১৩-তম ওভারের শেষ বলে উডের বল উপড়ে যায় খোয়াজার স্টাম্প। অজি ওপেনার খোয়াজা ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কাণায় বল লেগে বোল্ড হন বাঁ হাতি খোয়াজা। অজি ওপেনার ফিরতেই হেডিংলিতে উপস্থিত ইংরেজ সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।
[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে নেই রিঙ্কু, কী বলছেন নাইট তারকার কোচ?]
উডের প্রাক্তন অধিনায়ক ইয়ইন মর্গ্যান ধারাভাষ্য দেওয়ার সময়ে বলছিলেন, ”৯৪.৬ মাইল বেগে উডের বল ধেয়ে আসে। বলটা ফুল লেন্থে করেছিল উড। হালকা সুইংও করে। উসমান খোয়াজা বোল্ড হয়। আনন্দ উডের। ইংল্যান্ডেরও তাই।”
It’s full and straight and far too quick for Usman Khawaja 🌪️
Australia are 2 down and Mark Wood is on fire! 🔥 #EnglandCricket | #Ashes pic.twitter.com/y5MAB1rWxd
— England Cricket (@englandcricket) July 6, 2023
সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে এই ম্যাচ জিততেই হবে। তৃতীয় টেস্টে ওকস এবং উডকে দলে নেওয়া হয়। বর্ষীয়ান জেমস অ্যান্ডারসনকে রাখা হয়নি প্রথম একাদশে। ব্রড ম্যাচের প্রথম ওভার করেন। প্রথম বলেই চার মারেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পঞ্চম বলে ব্রড ফেরান ওয়ার্নারকে। আরেক ওপেনার খোয়াজাকে আউট করেন উড।
[আরও পড়ুন: কলকাতায় এল বিশ্বকাপ, রোহিতদের পাশে থাকার বার্তা ঝুলনের]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি