সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন বিচ্ছেদ ঘটল সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস সুপারহিট জুটির? এই প্রশ্নই টেনিসপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছিল৷ সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন সুইস কিংবদন্তি হিঙ্গিস৷ ইনস্টাগ্রামে ভাঙনের কারণ ব্যাখ্যা করলেন তিনি৷
বুধবার ইনস্টাগ্রামে সানিয়ার সঙ্গে নিজের ছবি পোস্ট করে হিঙ্গিস জানিয়েছেন, কোর্টের বাইরের কোনও কারণ নয়, চলতি মরশুমে ব্যর্থতার কারণেই আলাদা হয়ে গেলেন তাঁরা৷ তিনি লিখেছেন, “তিনটে গ্র্যান্ড স্লাম আর ১১ টি ডব্লিউটিএ ট্রফি জয়ের পর আমরা দু’জন মিলেই ঠিক করেছিলাম চলতি মরশুমের বাকিটা এবার অন্য পার্টনারের সঙ্গে খেলব৷ গত মরশুমে আমরা সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলাম৷ সমর্থকদের প্রত্যাশাও হয়তো সেই কারণে অনেকটাই বেড়ে গিয়েছিল৷ কিন্তু দূর্ভাগ্যবশত, এবার আমরা তাঁদের ইচ্ছেপূরণ করতে পারিনি৷ একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই যে, এটা সম্পূর্ণ পেশাদারি সিদ্ধান্ত৷ আর তাই কোর্টে বিচ্ছেদ ঘটলেও ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক সেই আগের মতোই থাকবে৷ ডব্লিউটিএ ফাইনালসে শেষবারের মতো একসঙ্গে কোর্টে নামব আমরা৷ গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েই শেষ করতে চাই৷ আশা করি, আমাদের বিচ্ছেদ নিয়ে যে জলঘোলা হচ্ছে, এবার তার অবসান ঘটবে৷”
রিও ওলিম্পিকের মাঝেই যুক্তরাষ্ট্র ওপেনের মহিলা ডাবলসের তালিকা প্রকাশিত হয়েছিল৷ আর তখনই স্যান্টিনা জুটির ভাঙনের কথা প্রকাশ্যে আসে৷ ২০১৫ সালে সুইস তারকার সঙ্গে জুটি বাঁধেন সানিয়া৷ সে বছরই উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলীয় ওপেন জিতে নেন তাঁরা৷ টানা ৪১টি ম্যাচ অপরাজিত থাকার নজির গড়েছিল এ জুটি৷
সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?