Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

ক্রিকেটে লাগু হতে চলেছে বেশ কিছু নয়া নিয়ম

জেনে নিন কী কী নিয়ম আসছে ক্রিকেটে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১১:১৪

options
link
ক্রিকেটে লাগু হতে চলেছে বেশ কিছু নয়া নিয়ম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও কঠোর হচ্ছে ক্রিকেটের নিয়ম কানুন। এবার বাইশ গজে অখেলোয়াড়োচিত আচরণ করলে সঙ্গে সঙ্গে তার মাশুল দিতে হবে ক্রিকেটারকে। খেলা চলাকালীন কোনও ক্রিকেটার খারাপ ব্যবহার করলে আম্পায়ার তাঁকে মাঠ ছাড়ার নির্দেশও দিতে পারেন। শুধু তাই নয়, ব্যাটের মাপ এবং রান আউটের উপরও জারি হতে চলেছে বাধা-নিষেধ।

(অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে সিরিজে ফিরল বিরাটবাহিনী)

চলতি বছর ১ অক্টোবর বাইশ গজে এই সব নিয়ম লাগু করতে চলেছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি-র ক্রিকেট প্রধান জন স্টিফেনসন বলেন, অনেক সময়ই আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে নানা ধরনের অভব্য আচরণ করেন ক্রিকেটাররা। এবার ক্রিকেটারদের আচরণ নিয়ে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তৃণমূল স্তরে এমন অনেক আম্পায়ার রয়েছেন, যাঁরা ক্রিকেটারদের এমন আচরণের জন্য পেশাও ছেড়ে দিচ্ছেন। এই কঠোর নিয়ম জারি করলে আশা করা যায়, আম্পায়ারদের আত্মবিশ্বাস বাড়বে। প্রথম সতর্কতা হিসেবে কোনও ক্রিকেটার খারাপ ব্যবহার করলে বিপক্ষের দলকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দিয়ে দেওয়া হবে। আর মাত্রাতিরিক্ত খারাপ আচরণের ক্ষেত্রে সেই ক্রিকেটারকে আম্পায়ার শাস্তি হিসেবে মাঠের বাইরেও বের করে দিতে পারেন বলে জানান স্টিফেনসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(ফার্স্ট লুকে ‘বেগম জান’ বিদ্যা কতটা টক্কর দিলেন ঋতুপর্ণাকে?)

রান আউট নিয়ে এমসিসি-র তরফে জানানো হয়েছে, রান নেওয়ার সময় ব্যাটসম্যান যদি ক্রিজের লাইনে একবার ব্যাট অথবা শরীরের কোনও অংশ ঠেকিয়ে দিতে পারেন, তাহলেই তিনি সুরক্ষিত। উইকেটকিপার বেল ফেলার সময় ব্যাট শূন্যে ভেসে থাকলেও ব্যাটসম্যান আউট হবেন না। এর পাশাপাশি ক্রিকেটারদের আরও পাতলা ব্যাট ব্যবহারের নিয়মও লাগু হতে চলেছে। সবমিলিয়ে অজি ক্রিকেটারদের যে এবার থেকে অনেক বেশি বুঝে-সুঝে খেলতে হবে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.