আর্জেণ্টিনা- ২ (ডি’ মারিয়া, বানেতা)
চিলি- ১ (কুয়েনজালিদা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শতবার্ষিকী কোপার শুরুটা দুরন্ত করল আর্জেণ্টিনা৷ গতবারের চ্যাম্পিয়ন চিলিকে হারাল ২-১ গোলে৷ সবচেয়ে বড় কথা, মেসিহীন আর্জেণ্টিনাকে প্রথম ম্যাচে যে ছন্দে পাওয়া গেল, তাতে এখন থেকেই স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা৷ যে কোনও টুর্নামেণ্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ৷ জিততে পারলে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়৷ তার উপর সামনে চিলি৷ যাদের কাছে গতবার ফাইনালে হেরে কোপায় স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের৷ ডি’ মারিয়াদের তাতিয়ে দেওয়ার পক্ষে সেটাই যথেষ্ট ছিল৷
এখনও চোট পুরোপুরি সারেনি৷ মেসিকে তাই ডাগ আউটেই বসে থাকতে দেখা গেল৷ খোঁচা খোঁচা দাড়ি৷ প্রথমার্ধের শেষে বেশ চিন্তিতই দেখাচ্ছিল তাঁকে৷ আসলে কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না ডি’ মারিয়ারা৷ বক্সের মধ্যে বারবার আটকে যাচ্ছিলেন৷
কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ছবি৷ আর্জেণ্টিনার একের পর এক আক্রমণ সামাল দিতে তখন রীতিমতো নাজেহাল অবস্থা চিলির রক্ষণের৷ ফলস্বরূপ ৫১ মিনিটে ডি’মারিয়ার গোল৷ বানেতার দুর্দান্ত থ্রু থেকে বা পোস্ট ঘেঁষে মারিয়ার শট জালে জড়িয়ে গেল৷ এতক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন মেসি৷ গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক মারিয়ারা৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির