Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

মরণবাঁচন ম্যাচে মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা

মূলপর্বে উঠতে ব্যর্থ  নেদারল্যান্ডস, চিলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৭, ০৪:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৭, ০৪:৫০

options
link
মরণবাঁচন ম্যাচে মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ। যে টিমে লিও মেসির মতো জাদুকর আছেন, সেখানে  এই জিনিস কল্পনাও করা যায় না। পাহাড়ের চূড়ায় মেসির আলপনায় রাশিয়া বিশ্বকাপে নীল-সাদারা। তবে তা নিয়ে একটু অস্বস্তি ছিল, অবশেষে এলএম টেনের হ্যাটট্রিকে ইকুয়েডরের যাবতীয় লড়াই শেষ।

[মেসি ছাড়াই কি বিশ্বকাপ? সুতোয় ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অথচ এক ম্যাচ আগেই স্বপ্নভঙ্গের আতঙ্ক চেপে বসেছিল। বাছাইপর্বের শেষ ম্যাচেও জানা ছিল না রাশিয়ায় আদৌ দেখা যাবে কিনা মেসি ম্যাজিক। জিতলেও যে বিশ্বকাপের যোগ্যতা মিলবে এমন কোনও নিশ্চয়তা ছিল না। পাশাপাশি ছিল ইকুয়েডরের পর্বতচূড়ায় খেলার চ্যালেঞ্জ। যেখানে আর্জেন্টিনা শেষ জয় এসেছিল ১৬ বছর আগে। এমন মরণবাঁচন ম্যাচে ৩৮ সেকেন্ডে পিছিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ১৯৭০ বিশ্বকাপের পর প্রথমবার বাছাই পর্ব থেকে কি ছিটকে যাবে নীল-সাদা ব্রিগেড? এই আতঙ্ক চেপে বসেছিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। প্রয়োজনের মুহূর্তে লিওনেল মেসি ফিরলেন স্বমূর্তিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ফুট উঁচুতে থাকা ইকুয়েডরের কিটোয় মেসি বুঝিয়ে দিলেন কেন তাঁর খেলা ঝর্ণার মতো সুন্দর, মন ভাল করে দেয়। কার্যত একাই বিশ্বকাপের টিকিট পাইয়ে দিলেন আর্জেন্টিনাকে। বুঝিয়ে দিলেন তিনি কেন কিংবদন্তি। ১২ মিনিট থেকে শুরু মেসি শো। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে প্রথম গোল। এর ৮ মিনিট পর মেসি ছিঁড়ে ফেলেন ইকুয়েডর রক্ষণকে। বাম প্রান্ত থেকে ক্যাপ্টেনের গোলে মেলে স্বস্তি। তবে এরপরও গোলক্ষুধা কমেনি। দ্বিতীয়ার্ধেও চেনা ছন্দ। ৬২ মিনিটে ইকুয়েডরের গোলকিপারের মাথার ওপর দিয়ে তাঁর সেই চিরাচরিত মসৃণ লব এবং গোল। দেশের জার্সিতে এটা ছিল মেসির পঞ্চম হ্যাটট্রিক। সব মিলিয়ে কেরিয়ারের ৪৪ তম হ্যাটট্রিক। চলতি বছর ক্লাব ও দেশের হয়ে মোট ৪৯ ম্যাচে তাঁর গোলও হয়ে গেল ৪৯টি। বার্সেলোনার জার্সিতে তাঁর নতুন কিছু প্রমাণ করার নেই। নীল-সাদা জার্সিতেও মেসি বুঝিয়ে দিলেন কেন তিনি সবার উপরে।

MESSI-MAGIC.jpg2

[ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ]

এই মসৃণ জয়ে আর্জেন্টিনা গ্রুপে তৃতীয় হয়ে বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করল। গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। তবে পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হওয়ায় রাশিয়ায় দেখা যাবে না দুবারের কোপা চ্যাম্পিয়ন চিলিকে। বিদাল, স্যাঞ্চেজ, ব্র্যাভোদের খেলা থেকে বঞ্চিত হতে হবে ফুটবলপ্রেমীদের। সুইডেনের বিরুদ্ধে জিতলেও বিশ্বকাপে উঠতে ব্যর্থ নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র। দেশকে বিশ্বকাপে তুলতে না পারায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ডাচ অধিনায়ক রবেন। অন্যদিকে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ফ্রান্স এবং পর্তুগাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.