সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হঠাত্ করে যেন বার্সেলোনার ফুটবল ফ্যানদের একটু বেশি টেনশনে থাকতে দেখা যাচ্ছে৷ আর সেটা পুরোটাই লিওনেল মেসিকে ঘিরে৷ যা খবর, তাতে বার্সেলোনার পক্ষ থেকে নতুন মরশুমের জন্য আর্জেণ্টাইন তারকাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি হননি তিনি৷ তাহলে কি তিনি ক্লাব ছাড়ছেন? এমন প্রশ্ন এখন ঘুরছে বার্সা ফ্যানদের মুখে৷
বার্সেলোনার সঙ্গে মেসির চলতি চুক্তি শেষ হচ্ছে ২০১৭-এর শেষে৷ তারপর ইচ্ছা হলে বার্সেলোনা থেকে চলে যেতে পারেন তিনি৷ সেরকম পরিস্থিতি হলে আগে থেকে কোনও ক্লাবের সঙ্গে চুক্তিও করে ফেলতে পারেন৷ যা কার্যকর হবে ২০১৮-এর জানুয়ারি থেকে৷ বার্সা কর্তারা তাই ঝুঁকি না নিয়ে কোমর বেধে নেমে পড়েছেন৷ জানা গিয়েছে মরশুমে মেসি ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড পাবেন, এই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু মেসি তাতে রাজি নন৷ তিনি নতুন চুক্তিতে ৪৫ মিলিয়ন পাউন্ড বেতন চেয়ে বসে রয়েছেন৷ মেসির বাবাই তাঁর এজেণ্ট৷ তিনি নিয়মিত বার্সেলোনা কর্তাদের সঙ্গে কথা বলছেন৷ তিনি রাখঢাক না করে বলে দিলেন, “হাতে যথেষ্ট সময় রয়েছে৷ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না৷ কথাবার্তা চলছে৷ দেখা যাক কী হয়৷” যা পরিস্থিতি তাতে ক্লাবের প্রস্তাবে মেসির মন না গললে পরের মরশুমে ন্যু ক্যাম্পে নাও দেখা যেতে পারে এলএম টেনকে। ভেঙে যেতে পারে মেসি-নেইমার-সুয়ারেজের এমএনএস ত্রয়ী।
সর্বশেষ খবর
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের