সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরে, লিও মেসি তো এখন লা লিগায় ব্যস্ত৷ তাহলে ইরানের রাস্তায় কে ঘুরে বেড়াচ্ছেন? ভাল করে দেখুন তো! বার্সা তারকার সঙ্গে এঁর কোনও পার্থক্য বোঝা যাচ্ছে কি না৷ না তো? হ্যাঁ, অনেকে এভাবেই ইরানিয়ান ছাত্র রেজা পরসতেশকে মেসির সঙ্গে গুলিয়ে ফেলেন৷ বার্সেলোনার জার্সি গায়ে এলএম টেনের কায়দাতেই হেঁটে চলে বেড়ান তিনি৷ আর মেসি ভক্তরা দুধের সাধ ঘোলে মেটানোর মতো সেই ছাত্রের সঙ্গেই দেদার সেলফি তোলেন৷ মেসির মতো দেখতে বলে স্থানীয়দের মধ্যে তিনি যেমন জনপ্রিয়, তেমনই এবার আর্জেন্টাইন তারকার জন্য বিপাকে পড়তে হল তাঁকে৷ একটুর জন্য জেলে যেতে যেতে বাঁচলেন তিনি৷

[শিবাজিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফেড কাপের অভিযান শুরু বাগানের]
গত সপ্তাহের ঘটনা৷ হামেনডানের ওয়েস্টার্ন সিটিতে রেজাকে রাস্তায় দেখেই আশপাশ থেকে একঝাঁক মেসি ভক্ত ছুটে আসেন৷ তাঁর গাড়ি দাঁড় করিয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন৷ আর তাতেই ঘটল বিপত্তি৷ সেলফির চক্করে রাস্তায় জানজট তৈরি হয়৷ পিছনে গাড়ির লম্বা লাইন পড়ে যায়৷ পরিস্থিতি সামলাতে হাজির হয় পুলিশ৷ রেজার গাড়িটি বাজেয়াপ্ত করে শেষমেশ ট্রাফিক নিয়ন্ত্রণে আনা হয়৷

[চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা অভিজ্ঞদের উপরেই, নেই নতুন মুখ]
মেসির সঙ্গে মুখের হুবহু মিল থাকায় এর আগেও নানা কাণ্ড ঘটেছে রেজাকে নিয়ে৷ এক সংবাদমাধ্যম একবার ভুল করে মেসির ছবি পোস্ট করতে গিয়ে রেজার ছবি টুইটারে পোস্ট করে দিয়েছিল৷ বার্সেলোনার জার্সি গায়ে নানা পোজে ছবি রয়েছে রেজার৷ তাঁর ফুটবলপাগল বাবাই একবার জোর করে ওই জার্সি গায়ে ছেলেকে ছবি তুলিয়েছিলেন৷ তারপরই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে ইন্টারভিউয়ের ডাক আসে৷ এভাবেই ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছেন৷ এখন তো হেয়ার স্টাইল থেকে হাঁটার কায়দা, সবকিছুতেই পুরোদস্তুর মেসি ছাপ৷ মডেলিংয়েও সুযোগ এসেছে৷ ‘ইরানিয়ান মেসি’ নামে পরিচিত রেজা বলছেন, “আমাকে সামনে দেখে অনেকেই মেসিকে দেখার স্বাদ পূরণ করেন৷ তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগে৷”
সর্বশেষ খবর
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের