সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাবের জার্সি গায়ে লিও মেসির রেকর্ডের সংখ্যা হাতে গুনে শেষ করা মুশকিল৷ শনিবার সেই তালিকায় যোগ হল আরও একটা রেকর্ড৷
এদিন দেপোর্তিভোর বিরুদ্ধে বার্সেলোনার হয়ে মাঠে নেমে নতুন ইতিহাস গড়লেন এলএম টেন৷ কী রেকর্ড? কিংবদন্তি ফুটবলার টেলমো জারার লা লিগায় ঘরের মাঠে করা ১৭৯ টি গোলের রেকর্ডকে টপকে গেলেন তিনি৷ শনিবার নূ ক্যাম্পে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে একটি গোল করে লা লিগার ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন আর্জেন্টাইন সুপারস্টার৷ এই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন ৪ নম্বরে৷ লিগে ঘরের মাঠে তাঁর গোল সংখ্যা ১৫০৷ তাঁর আগে তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যালফ্রেডো ডি স্টেফানো৷ লিগে ঘরের মাঠে ১৫১টি গোল করেছিলেন তিনি৷
সুপার স্যাটারডে-তে বার্সেলোনা ৪-০ গোলে হারাল দেপোর্তিভো লা করুনাকে৷ প্রথমার্ধেই দু’টি গোল করেন রাফিনহা৷ একটি গোল সুয়ারেজের৷ দ্বিতীয়ার্ধে নেমেই মেসি একটি গোল করেন৷ গোলের নেপথ্যে ছিলেন নেমার৷ তাই নেমারের খেলাতেও খুশি কোচ এনরিকে৷ বললেন, “ম্যান সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় দলকে আত্মবিশ্বাস জোগাবে৷ মেসি আগের থেকে ভাল জায়গায় রয়েছে৷ নেমার, সুয়ারেজও ফর্মে৷ এটাই স্বস্তি৷”
সর্বশেষ খবর
-
সইফ-সলমনকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! ‘ফ্লপ স্টার’ বিতর্ক শুরু হতেই মুখ খুললেন প্রযোজক
-
নেদারল্যান্ডসের ‘বিজেপি পরিবারের’ সঙ্গে সাক্ষাৎ শমীকের, প্রবাসীদের সঙ্গে ভারত নিয়ে কী আলোচনা হল?
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল