সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ওলিম্পিকের সেরা আকর্ষণ কী? এমন প্রশ্নের একটাই উত্তর মিলবে৷ মাইকেল ফেল্পস৷ একাই ভারতকে ছুঁয়ে ফেললেন পাঁচবারের ওলিম্পিয়ান৷ কারণ ওলিম্পিকে ভারতের পদক সংখ্যা ২৬৷ ফেল্পসেরও তাই৷ ওলিম্পিকের ষষ্ঠ দিনে চারে-চার হয়ে গেল৷ ট্র্যাকের সম্রাট উসেইন বোল্টকেও ছাপিয়ে গেলেন জলের রাজা৷ কারণ এর আগে কোনও প্রতিযোগী একই ওলিম্পিকে চারটি পদক জেতেননি৷
ব্যক্তিগত ২০০ মিটার মেডলিতে সোনা জিতে নিলেন মার্কিন সাঁতারু৷ মেডলিতে একপ্রকার অজেয় হয়ে উঠেছেন ফেল্পস৷ কারণ গত তিনটি ওলিম্পিকেও এই বিভাগে সোনা জিতেছিলেন তিনি৷ সেই সঙ্গে ব্যক্তিগত ইভেন্টে ১৩ তম সোনা জিতে ইতিহাস গড়লেন তিনি৷ অনেকেই মনে করেছিলেন ২২টি স্বর্ণপদকের মালিকের প্রধান বাধা হয়ে দাঁড়াবে তাঁর পুরনো শক্রু রায়ান লোচতে৷ কিন্তু জলদানবকে আটকায় সাধ্য কার! সব বাধা পেরিয়ে সেরার শিরোপা মাথায় তুললেন তিনি৷

২২ নম্বর সোনা জয়ের পর ফেল্পস বলছিলেন, “প্রতিদিনই যেন নিজের স্বপ্নকে সত্যি হতে দেখছি৷ ছোট থেকে এমন কিছু একটা করতে চেয়েছিলাম, যেটা কেউ কোনওদিন করেনি৷ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ায় দারুণ লাগছে৷ পদক জয়ের এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে৷” শনিবার ফের সোনা জয়ের লড়াইয়ে নামবেন তিনি৷ ১০০ মিটার বাটারফ্লাইয়ে প্রথম হয়ে ২৩ নম্বর সোনা জিততে বদ্ধপরিকর এই মার্কিন ‘গোল্ড ফিশ’৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে