মহামেডান স্পোর্টিং- ৪ (পারমিন্দর সিং ২, অতিন্দর মানি, মনবীর সিং)
জর্জ টেলিগ্রাফ- ১ (রাজীব সাউ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষণমুখর সন্ধ্যায় গোলের বৃষ্টি বারাসত স্টেডিয়ামে৷ সৌজন্যে মহামেডানের দুরন্ত ফুটবল৷ বুধবার নিখুঁত পাসিং ফুটবলের দৌলতে জর্জ টেলিগ্রাফকে শুরু থেকেই চাপে রেখেছিল মহামেডানের ফুটবলাররা৷ আক্রমণভাগে পারমিন্দরদের দাপটে দাঁড়াতেই পারেনি জর্জর ডিফেন্স৷ প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান৷ দ্বিতীয়ার্ধে সেই খেলার রেশ ধরেই আরও ২টি গোল করে তারা৷ ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে জর্জের হয়ে একমাত্র গোল করেন রাজীব সাউ৷ ম্যাচের ফলাফল ৪-১৷
দ্বিতীয়ার্ধে সেই চাপ আরও বাড়াতে থাকেন মহামেডানের ফরওয়ার্ডরা৷ কি রক্ষণ কি আক্রমণ, কোনও বিভাগেই এদিন পেরে ওঠেনি জর্জ টেলিগ্রাফ৷ পাসিং ফুটবল, উইং ফুটবল আর মাঝমাঠে বল পজেশনেও জর্জের থেকে অনেকাংশে এগিয়ে ছিল মহামেডান৷ ম্যাচ বাই ম্যাচ আরও উন্নত খেলা উপহার দিচ্ছেন মহামেডানের তরুণ ফুটবলাররা৷ আজ তাঁদের খেলা দেখে দুই বড় প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল খুব একটা স্বস্তিতে থাকবে না আশা করাই যায়৷ বিশেষ করে ইস্টবেঙ্গল যেভাবে গতকাল ইউনাইটেডের কাছে তিন গোল খেয়ে পরে চার গোল দিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে সেখানে মহামেডানকে হালকাভাবে নেওয়া যাবে না তাদের পক্ষে৷
সর্বশেষ খবর
-
সোনালি ঝড় অব্যাহত, মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়াড হকিতে সোনা ভারতের
-
নেসলের দুগ্ধজাত খাবারে বিষ! পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রের
-
ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে ‘প্রতারক’ মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
-
শুধু ক্রিকেটেই শত্রু পাকিস্তান! এশিয়ান গেমসে পাক খেলোয়াড়দের জড়িয়েও ধরেছেন ভারতীয়রা
-
রুশ সেনায় এখনও কর্মরত ৫৫ ভারতীয়! ‘দ্রুত ব্যবস্থা নিন’, মস্কোকে আর্জি দিল্লির