সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ার চরিত্র বোঝা ভার৷ কখন যে কোন ঘটনায় কে সমালোচনায় বিদ্ধ হন, তা বোঝা ভার! এবার তাই ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করেও অনলাইনে হেনস্তার শিকার হলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ৷
Shatranj Ke Khilaadi #fatherson #kabirtales #instaplay
Advertisement
নেটদুনিয়ায় কাইফের এই নিগ্রহ অবশ্য এই প্রথমবার নয়৷ এর আগে সোশ্যাল মিডিয়ায় সূর্য নমস্কারের ছবি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কাইফ৷ এরপর দাবা নিয়েও একইরকম সমস্যার মুখে পড়লেন তিনি৷ কী করেছিলেন কাইফ? ছেলে কাইফের সঙ্গে দাবা খেলার একটি ছবি তিনি পোস্ট করেছিলেন৷ ক্যাপশন দিয়েছিলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’৷ আপাতভাবে সে ছবিতে আপত্তিকর কিছুই ছিল না৷ কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই শুরু হয়ে যায় সমালোচনার বন্যা৷ আনোয়ার শেখ নামে এক ব্যক্তি বলেন লেখেন, দাবা খেলা আসলে হারাম৷ অপর এক ব্যক্তি লেখেন, ইসলামে দাবা খেলা নিষিদ্ধ৷ এভাবেই আসতে থাকে একের পর এক মন্তব্য৷ একের পর এক বিরূপ মন্তব্য দেখে শেষমেশ মেজাজ হারান কাইফ৷ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

অনলাইনে ক্রিকেটারদের নিগ্রহের শিকার হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে৷ কাইফ থেকে শুরু করে মহম্মদ শামি, কেউই এর হাত থেকে রেহাই পাননি৷ কিছুদিন আগেই ইরফান পাঠানও স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে একইরকম হেনস্তার মুখে পড়েছিলেন৷ বহু মানুষ এই প্রবণতার প্রতিবাদ করলেও, ইসলামের নামে অনলাইন হেনস্তার ঘটনা ক্রমশ বাড়ছে বই কমছে না৷ কাইফের ঘটনা যেন সে কথাই ফের প্রমাণ করল৷
What ?
Thekeedar ji se poochiye, is breathing haraam or not. Kamaal hai yaar. https://t.co/RTOV15hxEc— Mohammad Kaif (@MohammadKaif) July 28, 2017
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি