মহামেডান স্পোর্টিং – ২ (ডোডোজ, মনবীর )
ইউনাইটেড স্পোর্টিং – ২ (ব্রাউন , মনতোষ )
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে বহু চেষ্টা করেও জিততে পারল না মহামেডান স্পোর্টিং৷ ভাল খেলেও ইউনাইটেড স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের৷ এই ম্যাচের আগে তালিকায় প্রথমদিকেই ছিল মহামেডান, অন্যদিকে তালিকার বেশ নিচেই ইউনাইটেড স্পোর্টিং ক্লাব৷
আজকের খেলার প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে প্রথম জালে বল জড়ায় মহামেডান স্পোর্টিং৷ মহামেডানের হয়ে গোল করেন ডোডোজ৷ তার খানিকক্ষণের মধ্যেই ফের মহামেডানের হয়ে গোল করেন মনবীর৷ দ্বিতীয়ার্ধের দ্বিতীয় গোল করে কার্যত জয় নিশ্চিত করে ফেলেছিল মহামেডান৷ কিন্তু বাধ সাধল পেনাল্টি৷ সুযোগ হাতছাড়া না করে ইউনাইটেড-এর হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করলেন ব্রাউন৷ ব্রাউনের গোলে ব্যবধান কমে কিন্তু কয়েক মিনিটের মধ্যে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনতোষ৷ মনতোষের দুর্ধর্ষ গোলে কার্যত জেতার স্বপ্ন ভেঙে যায় মহামেডান স্পোর্টিংয়ের৷
নির্ধারিত সময়ের পর আরও চার মিনিট অতিরিক্ত খেলা হওয়ার পরে ম্যাচের ফলাফল ২-২৷ যদিও এই ড্রয়ের পর এখনও লিগ তালিকায় দ্বিতীয় স্থানেই রইল মহামেডান স্পোর্টিং৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার