Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ক্রোমার গোলে দশম সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান

গোটা ম্যাচে ভাল লড়াই চালিয়ে গেল কাস্টমসও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৭, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৭, ১৩:০৯

options
link
ক্রোমার গোলে দশম সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান zoom

মোহনবাগান: ১ (ক্রোমা)                      কাস্টমস: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুম থেকে ঠোঁট আর কাপের মাঝখানের ব্যবধানটা রয়েই গিয়েছিল। অবশেষে তা মিটল। ফের ট্রফি এল গঙ্গাপারের তাঁবুতে। কাস্টমসকে মাটি ধরিয়ে দশম সিকিম গভর্নর্স গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতা লিগে এই কাস্টমসকেই ৩-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাই ধারে ও ভারে অনেকখানি এগিয়ে থাকা বাগান দল রবিবাসরীয় পালজোরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু পচা শামুকে পা কেটে তীরে এসে তরী না ডোবে সেদিকে কড়া নজর ছিল কোচ শঙ্করলাল চক্রবর্তীর। তাই ফাইনালে নামার আগে বিপক্ষকে যথেষ্ট সমীহ করেই চলছিলেন তিনি। শেষমেশ কোনও অঘটন ঘটেনি। ক্রোমার গোলে এল প্রত্যাশিত জয়। গতবার কলকাতা লিগ, আই লিগ এবং ফেডারেশন কাপে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার সিকিম গোল্ড কাপ জয়ের সৌজন্যে সেই খরা মিটল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ইরাককে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে ইংল্যান্ড]


পাহাড়ি গ্যাংটকে সমতলের দুই দলের ফাইনাল লড়াই দেখতে ভিড় জমিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা। ৫ মিনিটে প্রথমবার গোলের সুযোগ হাতছাড়া করলেও দু’মিনিট পরই সমর্থকদের প্রত্যাশা পূরণ করেন ক্রোমা। তবে গোটা ম্যাচে ভাল লড়াই চালিয়ে গেল কাস্টমসও। সেমিফাইনালে পাঠচক্রকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা। আর ফাইনালের মতোই খেললেন ফুটবলাররা। বাগানের একাধিক আক্রমণ প্রতিহত করে দল। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে গোল করতে পারলে ম্যাচ এক্সট্রা টাইমে গড়াতেই পারত। যদিও তেমনটা হয়নি। তবে গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন ডিকারা। অর্থাৎ কাস্টমসকে হারাতে বেশ বেগ পেতে হল তাঁদের।

[নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও সুযোগ পেলেন না যুবরাজ-রায়না]


কলকাতা লিগে জুটেছিল রানার্স আপ তকমা। আগামী মাসেই শুরু আই লিগ। তার আগে তাঁবুতে একটি ট্রফি ফুটবলারদের লড়াইয়ে নতুন করে অনুপ্রেরণা জোগাবে। এমনটাই মনে করছেন কোচ থেকে কর্মকর্তা, সকলেই। আর অনেকদিন পর ক্লাবে ট্রফি আশায় উচ্ছ্বসিত সমর্থকরাও। ভক্তদের দিওয়ালিতে গোল্ড কাপ উপহার দিয়ে খুশি ক্রোমাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.