সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ আই লিগে কঠিন লড়াই মোহনবাগানের। অ্যাওয়ে ম্যাচে নবাগত রিয়েল কাশ্মীরের মুখোমুখি হচ্ছে শংকরলাল চক্রবর্তীর দল। অপরাজিত থাকলেও লিগ অভিযানের শুরুটা মনের মতো হয়নি মোহনবাগানের। প্রথম তিন ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। তাই কাশ্মীর থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরতে চাইছে সবুজ-মেরুন শিবির। ঠান্ডার মধ্যে ম্যাচ। সঙ্গে কৃত্রিম ঘাস। এগুলি অসুবিধার কারণ হলেও মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী বলছেন, “আমার একমাত্র সমস্যা রিয়েল কাশ্মীর। ওদের আগের ম্যাচে দেখেছি বিদেশি ফুটবলারদের সঙ্গে স্থানীয় ফুটবলাররাও ভাল খেলছে। তাই ম্যাচটা আমাদের জন্য খুব সহজ হবে না।”
[ফুটবল জ্বরে ভুগছে কাশ্মীর, মোহনবাগানকে ঘিরে উৎসাহ তুঙ্গে]
সোনি নর্ডিকে প্রথম থেকে খেলানোর পরিকল্পনা ছিল না। মোহনবাগান কোচ চাইছেন, ধীরে ধীরে ম্যাচ খেলিয়ে পুরো ফিট হলেই ফিরিয়ে আনতে। তার উপর রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। তাই সোনিকে পরেও নামানো নিয়ে চাপে মোহনবাগান কোচ। মোহনবাগান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে। রিয়েল কাশ্মীর ৪ পয়েন্ট নিয়ে আটে। তাহলে কী কৃত্রিম ঘাসের মাঠ, ঠান্ডা এগুলি সত্যি সমস্যা নয়? শংকরলাল বললেন, “সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা ক’দিন আগে এসে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাই প্রতিপক্ষই মূল সমস্যা। মাঠ বা আবহাওয়া নয়।”
[‘বেদনাদায়ক’ ম্যাচে আলোর সন্ধান দিলেন ভারতের নিশুকুমার]
সোমবার দুপুরে টিআরসি গ্রাউন্ডে মোহনবাগান যখন প্র্যাকটিস করছে, তখন দেখা করতে আসেন মোহনবাগানেরই প্রাক্তন ফুটবলার ইসফাক আহমেদ। মোহনবাগান শ্রীনগরে যে হোটেলে রয়েছে সেখান থেকে বিখ্যাত ডাল লেক দু’ কিলোমিটার দূরে। ইসফাকের বাড়ি কুড়ি মিনিটের পথ। জামশেদপুর এফসি ছেড়ে ইসফাক এখন রিয়েল কাশ্মীরের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছেন। ঘরের ছেলে ইসফাক আহমেদ শ্রীনগর থেকে ফোনে বলেন, “মোহনবাগান ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে। ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা।”অন্যদিকে কুইন্সপার্ক রেঞ্জার্সে খেলা রিয়েল কাশ্মীরের কোচ রবার্টসন মোহনবাগান নিয়ে বললেন, “জানি ওরা শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে আমাদের গোলের সুযোগ তৈরি করতে হবে। আর সুযোগ এলে তা কাজে লাগাতে হবে। না পারলে কিছুই হবে না।”
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি