সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের হ্যাটট্রিকের পরই ছন্দপতন ঘটেছিল কালীঘাট এমএসের বিরুদ্ধে। সেই ড্র নিয়ে বেশি চিন্তিত ছিল না সবুজ-মেরুন শিবির। শুক্রবার মোহনবাগান (Mohun Bagan) ৪-১ গোলে বিধ্বস্ত করল সিএফসি-কে। সুহেল ভাট ও ইংসন সিং জোড়া গোল করেন ম্যাচে। কলকাতা লিগে সবুজ-মেরুন ফিরে এল জয়ের সরণিতে।
এবারের কলকাতা লিগে প্রথম থেকেই নজর কেড়েছেন সুহেল ভাট। এদিন তিনিই প্রথমে গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। খেলার বয়স তখন ৩১ মিনিট। তাঁর গোলটি দৃষ্টিনন্দন। কিন্তু মোহনবাগান বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। দুরন্ত গোলে সিএফসি-র হয়ে সমতা ফেরান আকাশ মণ্ডল।
[আরও পড়ুন: আর দেড় বছর, তার পরেই শেষ জকোভিচ যুগ, জল্পনা উসকে জানালেন তারকার বাবা]
বিরতির আগে সুহেল ভাট ফের এগিয়ে দেন মোহনবাগানকে। বিরতির সময় সবুজ-মেরুন শিবির এগিয়েছিল ২-১ গোলে। বিরতির অব্যবহিত পরে ফারদিন আলি মোল্লা সহজ গোলের সুযোগ নষ্ট করেন। তার পরে নাওরেমও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। গোলগুলো হয়ে গেলে দিনের শেষে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট দেখাতেই পারত।
৬৮ মিনিটে গোলের সংখ্যা বাড়ায় মোহনবাগান। এবার গোল করেন পরিবর্ত হিসেবে নামা ইংসন সিং। ৭৯ মিনিটে ফের গোল পান এংসন সিং। ম্যাচে মোহনবাগান ২৫টা শট নিয়েছিল সিএফসি-র গোল লক্ষ্য করে। ম্যাচের সেরা হন সুহেল ভাট।
[আরও পড়ুন: অস্বস্তি বাড়ল রাজ্যের, রামনবমীর অশান্তিতে NIA তদন্ত সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট