Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

আইজল ম্যাচের আগে ধাক্কা, এএফসি কাপে মাজিয়ার কাছে হার বাগানের

জেজে, বলবন্তদের পুরো ৯০ মিনিট খেলানোর পরও গোল পায়নি বাগান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০১৭, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০১৭, ১৫:৩৪

options
link
আইজল ম্যাচের আগে ধাক্কা, এএফসি কাপে মাজিয়ার কাছে হার বাগানের zoom

মোহনবাগান- ০

মাজিয়া আরসি- ১ (মহম্মদ উমের)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই আইজল এফসির সঙ্গে আই লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। যাকে বলে ক্ল্যাশ অফ দ্য টাইটানস। সেই ম্যাচের আগে বাড়তি মনোবল জোগাত এই ম্যাচে জয়। কিন্তু কাঙ্খিত জয় তো এলই না। উল্টে হেরে বসল মোহনবাগান। বুধবার এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচে ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ১-০ গোলে হারল বাগান। ম্যাচের প্রথমার্ধে মহম্মদ উমেরের করা গোলে ভর করে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাগানকে হারাল মাজিয়া আরসি। হেরে কিছুটা হলেও আইজল ম্যাচের আগে মনোবল ধাক্কা লাগবে বাগান ফুটবলারদের। যদিও মিনার্ভা ম্যাচে যে দল জিতেছিল সেই দলে ১০টি পরিবর্তন করে টিম নামিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। আই লিগে চ্যাম্পিয়ন কে হবে সেই নির্ণায়ক ম্যাচের আগে দলের নির্ভরযোগ্য ফুটবলারদের বিশ্রাম দিতে চেয়েছিলেন সঞ্জয়। শুরু থেকেই আক্রমণভাগে জেজে এবং বলবন্তকে খেলান তিনি। কিন্তু গোল আসেনি গোটা ম্যাচে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ হারতে হল বাগানকে।

এদিন ম্যাচের ৩৪ মিনিটে গোল পেয়ে যায় মাজিয়া। মিডফিল্ডার মহম্মদ উমেরের দুরন্ত দৌড়ের কাছে পরাস্ত হন বাগান ডিফেন্ডার কিংশুক দেবনাথ। বক্সের মধ্যে ফাঁকায় গোল করে যান উমের। বিরতিতে মাজিয়ার পক্ষে স্কোর থাকে ১-০। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় বাগান। কিন্তু সুযোগগুলিকে কাজে লাগাতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা। আইএসএলে দিল্লির হয়ে দুর্দান্ত খেলে বেশ লাইমলাইটে চলে আসেন কিন লুইস। কিন্তু বাগানের ভরা ফরোয়ার্ড লাইনে জায়গা হচ্ছিল না তাঁর। এদিন তাঁকে নামিয়ে আইজল ম্যাচের জন্য দেখে নিতে চেয়েছিলেন কোচ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ লুইস। ৬৩ মিনিটের মাথায় তাঁকে তুলে আজহারউদ্দিন মল্লিককে নামান সঞ্জয়। তাতেও গোল আসে না। মাঝমাঠে এদিন ভাল খেলা তৈরি হচ্ছিল না বাগানের। একা সৌভিক ঘোষ ভাল বল বাড়াতে পারছিলেন না। ৭৩ মিনিটে তাঁর জায়গায় কাটসুমিকে নামান সঞ্জয়। মাঝমাঠে ঝাঁজ বাড়ানোর জন্য। কাটসুমি ছাড়া গতি নেই বাগানের মাঝমাঠের। কিন্তু সেই কাটসুমিও ব্যর্থ এদিন। জেজে, বলবন্তদের পুরো ৯০ মিনিট খেলানোর পরও গোল পায়নি বাগান। যা বেশ চিন্তায় রাখবে সঞ্জয় সেনকে। যাই হোক, সবদিন সমান যায় না। সবুজ-মেরুন ব্রিগেড এদিন ফিকে পড়ে যায়। তবে আইজল ম্যাচের দিন ফরোয়ার্ডদের একই হাল থাকলে কপালে দুঃখ আছে বাগানের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.