সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ক্যাপ্টেন যে এখনও কতটা ‘কুল’, তা এখনও প্রতিপদেই বোঝা যায়৷ দু’দিন আগেই তাঁর নতুন চুলের ছাঁট তাক লাগিয়েছে৷ তাঁর মোহক হেয়ারস্টাইলে ফের মজেছে অনুগামীদের মন৷ আর এবার তো উইকেটকিপার থেকে রীতিমতো স্টান্টম্যান হয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনি৷
[অতীত বিশ্বকাপের ব্যর্থতা, হাল্কের সঙ্গে ছুটি কাটাচ্ছেন চনমনে মেসি]
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ৷ বুধবার শুরু টেস্ট সিরিজ৷ তাই আপাতত ছুটির মেজাজে ধোনি৷ ইংল্যান্ড সিরিজেও তাঁর স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে৷ কিন্তু তিনি যে এই বয়সেও কতটা ফিট তা উইকেটের পিছনে দাঁড়িয়ে আর রানিং বিটুইন দ্য উইকেটেই জানান দেন মাহি৷ পাওয়ার হিটিং এখনও তাঁর পারফরম্যান্সের অন্যতম অস্ত্র৷ আর খেলা থেকে বিরতি নিলেও কসরত থেকে নেন না৷ তাই তো ৩৭ বছরের ধোনি যা করতে পারেন, তা অনেকের পক্ষেই অসম্ভব৷ এই যেমন এই ভিডিওটি৷ সোশ্যাল মিডিয়ায় ধোনির পোস্ট করা এই ভিডিও দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ৷ এই বয়সেও এতখানি ফিট! ভিডিও দেখার পর ঠিক এমনই প্রতিক্রিয়া তাঁর ভক্তদের৷ এতো শুধু শরীরচর্চা নয়, রীতিমতো স্টান্ট৷ আর মাহি সে স্টান্ট করছেন হাসি মুখে৷ যেন কোনও ব্যাপারই না৷
একটি লাঠিকে মুখে ধরে বাইসাইকেলে চেপে বসেছেন৷ চোখে সানগ্লাস, কানে হেডফোন৷ প্যাডেলে পা না রেখেই দুই পা দু’দিকে ছড়িয়ে দিয়ে বৃষ্টির মধ্যেই এগিয়ে নিয়ে গেলেন বাইসাইকেল৷ ইনস্টাগ্রামে ধোনির পোস্ট করা এই ভিডিওই এখন ভাইরাল৷ পোস্টে তিনি লিখেছেন, “শুধু মজা করতেই এমনটা করা৷ আপনারাও বাড়িতে চেষ্টা করুন৷” তবে সত্যিই কি যে কেউ কি এ স্টান্ট করতে পারবেন? সন্দেহ আছে৷ কারণ সবাই তো আর ক্যাপ্টেন কুল নন৷
[ক্লাবে না থেকেও মোহনবাগানের সমস্যা মেটাচ্ছেন সৃঞ্জয়-দেবাশিস]
সম্প্রতি জনপ্রিয়তার নিরিখে শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন ঝাড়খণ্ডের রাজপুত্র৷ তাঁর নয়া ভিডিও ফিট থাকার অনুপ্রেরণা জোগাচ্ছে অনুগামীদের৷ মাঠের মতো মাঠের বাইরেও মাহি ম্যাজিকে মোহিত দেশবাসী৷
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও