সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার অধিনায়কের তকমা ছাড়াই আইপিএল-এর বাইশ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ আর দশম সংস্করণের প্রথম ম্যাচেই সতর্ক করা হল তাঁকে৷ কেন? আইপিএল-এর কোড অফ কনডাক্ট লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে মাহির বিরুদ্ধে৷
[২১ বছরে সেরা ফিফা ব়্যাঙ্কিংয়ে উঠল ভারত]
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে অখেলোয়াড়োচিত আচরণ করার অভিযোগ উঠেছে ধোনির বিরুদ্ধে৷ যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লেভেল ওয়ান অপরাধের আওতায় পড়ে৷ ঘটনাটি ঘটে মুম্বইয়ের ব্যাটিংয়ের সময়৷ দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের বল গিয়ে কায়রন পোলার্ডের প্যাডে আটকে যায়৷ সঙ্গে সঙ্গে আউটের অ্যাপিল করেন বোলার এবং ধোনি৷ তবে আম্পায়ার জানিয়ে দেন পোলার্ড নট-আউট৷ আর তারপরই ধোনি মজা করে ডিআরএস-এর সিগন্যাল দেখান আম্পায়ারকে৷ কিন্তু আইপিএল-এ ডিসিশন রিভিউ সিস্টেমের কোনও অস্তিত্ব নেই৷ অর্থাৎ এমন আচরণে আম্পায়ারকেই খাটো করেছেন ধোনি বলে অভিযোগ৷ গোটা বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি ম্যাচ রেফারি মানু নায়ার৷ আর সেই কারণেই তাঁকে সতর্ক করা হয়েছে৷ জরিমানাও দিতে হবে ধোনিকে বলে খবর৷
[ব্রিটেনের ধাঁচে এবার সুইডেনে জঙ্গি হামলা, মৃত অন্তত ৫]
এদিকে, পুণে দলের নয়া নেতা স্টিভ স্মিথের নেতৃত্বে প্রথম ম্যাচেই মিলেছে সাফল্য৷ ৭ উইকেটে জেতে দল৷ তা সত্ত্বেও পুণে দলের সদস্য অজিঙ্ক রাহানের চোখে সেরা নেতা স্মিথ নন, ধোনিই৷ সাংবাদিক সম্মেলনে অকপটে রাহানে সে কথা স্বীকারও করে নিয়েছেন৷ তিনি বলেন, “আমি দেখছিলাম, ধোনির থেকে পরামর্শ নিচ্ছিলেন স্মিথও৷ ও নিঃসন্দেহে ভাল ক্যাপ্টেন৷ অস্ট্রেলিয়ায় ওঁর বহু অবদান রয়েছে. কিন্তু আমার কাছে ধোনিই সেরা ক্যাপ্টেন৷ আশা করি, আগামী ম্যাচগুলিতেও ধোনির থেকে পরামর্শ নেবেন স্মিথ৷”
For me @msdhoni is still the best leader, says @ajinkyarahane88 on #MSDhoni vs #Smithy debate – @RPSupergiants #IPL pic.twitter.com/FfGgkMjNh6
— IndianPremierLeague (@IPL) April 7, 2017
[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়