
নতুন কোন শিখরে উঠলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক? প্রথম ভারতীয় কিপার হিসাবে এখন চারশো শিকারের রেকর্ড তাঁর দখলে। এর মধ্যে ধোনি ক্যাচ নিয়েছেন ২৯৪টি এবং স্ট্যাম্প করেছেন ১০৬বার। বিশ্বের চতুর্থ উইকেটকিপার হিসাবে এই কীর্তি এখন ধোনির নামে। তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামকে স্ট্যাম্প আউট করে একদিনের ক্রিকেটে ৪০০ ক্লাবে ধোনি ঢুকে পড়েন। কুলদীপ যাদবের বলে ধোনি ক্ষিপ্রতার সঙ্গে মার্করামকে যেভাবে আউট করেন তাতে বোঝা দায় তাঁর বয়স ৩৬ বছর। ৫০ ওভারের ক্রিকেট ধোনির থেকে আগে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৮২), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২) এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪)। সর্বোচ্চ শিকারে চতুর্থ নম্বরে থাকলেও এমএসডি প্রথম উইকেটরক্ষক, যাঁর রয়েছে একশোর বেশি স্ট্যাম্পিংয়ের নজির। উইকেটের পিছনে নানা কীর্তির পাশাপাশি ধোনির আরও একটি রেকর্ড রয়েছে। একদিনের ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটসম্যান যাঁর ৭৭টি ইনিংসে অপরাজিত থাকার রেকর্ড এখনও অক্ষুণ্ণ। পাশাপাশি পঞ্চাশ ওভারের ম্যাচে ধোনির হাফ সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে।
[ফের নয়া রেকর্ড, শচীনকে টপকে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ স্কোর কোহলির]
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ছত্রিশেও মাহির রানের খিদে একইরকম। বর্তমান ভারতীয় দলে ফিটনেসে তিনি অনেকের থেকে এগিয়ে। ভারতকে বিশ্বকাপ দেওয়া ধোনি যেমন ফর্মে রয়েছেন তাতে একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে আরও কিছু দিন খেলে যাবেন। ২০১৯ বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে বলে মনে করছেন অনেকে। কারণ তাঁর ক্লাসের যে বিকল্প নেই।
[বিরাটের চওড়া ব্যাটে ফের প্রোটিয়া বধ, সিরিজে ৩-০ এগিয়ে ভারত]
সর্বশেষ খবর
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…
-
বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতার, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ
-
কেন বাতিল হল অন্নপূর্ণার আবেদন? খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা, আশ্বাস মন্ত্রীর
-
হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচারে শঙ্কা, ব্যাখ্যা দিতে তিনদিন অতিরিক্ত সময় পেল মেটা