Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ফের ট্যাটুর প্রেমে বিরাট, ভাইরাল মুম্বইয়ের পার্লারে তাঁর ছবি

দেখে নিন নতুন ট্যাটুর ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২২

options
link
ফের ট্যাটুর প্রেমে বিরাট, ভাইরাল মুম্বইয়ের পার্লারে তাঁর ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ছাড়া মহেন্দ্র সিং ধোনির প্যাশন কী? এ উত্তর দিতে বেশি ভাবতে হয় না ক্রিকেটপ্রেমীদের। বাইকের প্রতি মাহির প্রেমের কথা সকলের জানা। আর বিরাট কোহলির? তিনি তো নিজের পছন্দকে সঙ্গে নিয়েই ঘোরেন। হ্যাঁ, ট্যাটুর প্রতি দারুণভাবে আসক্ত তিনি। আর দেশে ফেরার পর ফের ট্যাটুর প্রেমে পড়েছেন ভারত অধিনায়ক। সম্প্রতি তাঁর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে।

[চার্চিলের বিরুদ্ধে স্বস্তির জয়, খেতাবি লড়াইয়ে আরও এগোল মোহনবাগান]

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবে ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড এখন তাঁর নিজের ঝুলিতে। টেস্ট সিরিজ হারের পর নিজের আগ্রাসন, দক্ষতা ও প্রবল মনোবল দিয়েই সমালোচকদের জবাব দিয়েছেন। সেই বিরাট কোহলি আপাতত ছুটিতে মুম্বইয়ে। সময় কাটাচ্ছেন নিজের সঙ্গে। সাত পাকে বাঁধা পড়ার পর থেকেই বাইশ গজেই কাটছিল দিনগুলো। বিদেশের মাটিতে নজির গড়ে অবশেষে স্ত্রী অনুষ্কার কাছে ফিরেছেন। ইতিমধ্যেই বেটারহাফের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘পরি‘ও দেখে ফেলেছেন। এবার খানিকটা সময় দিচ্ছেন নিজের আরেক প্যাশনকে।
আর তা হল ট্যাটু। শরীরে উলকি আঁকতে তিনি যে ভালবাসেন সে কথা অনেকবারই শোনা গিয়েছে তাঁর মুখ থেকে। তাঁর হাতের প্রতিটা ট্যাটুর বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। শরীরে ইতিমধ্যেই ন’টি ট্যাটু রয়েছে বিরাটের। কিন্তু এখনও মন ভরেনি তাঁর। তাই তো শহরে ফিরে শনিবার সোজা পৌঁছে গিয়েছিলেন বান্দ্রার ট্যাটু পার্লারে। আর ক্যাপ্টেন কোহলি ট্যাটু আঁকাতে যাবেন, অথচ সে ছবি লেন্সবন্দি হবে না, তাও কি সম্ভব? তাঁরই এক ভক্ত ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর তারপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাটের নয়া ট্যাটুর ছবি।

Advertisement

বিরাটের হাতে শান্তি ও শক্তির প্রতীক হিসেবে রয়েছে একটি মঠের ছবি, ভগবান শিবের ধ্যানের স্থান কৈলাস ও মানস সরোবর এবং সামুরাইয়ের ছবি। রয়েছে হিন্দিতে লেখা বাবা-মায়ের নাম। ঘাড়ে লক্ষ্য করলে চোখে পড়বে ঈশ্বরের চোখ। তবে এবার বিরাট বাঁ-হাতে কী ট্যাটু করলেন, তা জানতেই কৌতূহলী হয়ে পড়েছেন তাঁর অনুগামীরা।

[দামি গাড়ি নয়, লোকাল ট্রেনে বাড়ি ফিরে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শার্দুল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.