সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। ক্যাচ ধরো, ম্যাচ জেতো।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অবশ্য ঘটল উল্টোটাই। মাদুরাই প্যান্থার্সের স্পিনার মুরুগান অশ্বিন (Murugan Ashwin) দুরন্ত ক্যাচ ধরলেও তাঁর দল হেরে যায় ডিনডিগুল ড্রাগন্সের কাছে। দল হেরে গেলেও মুরুগান অশ্বিনের ক্যাচ নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মাদুরাই প্যান্থার্সের ১২৩ রান তাড়া করতে নেমেছিল ডিনডিগুল ড্রাগন্স। চতুর্থ ওভারে গুরজপনীত সিংয়ের বলে চালিয়েছিলেন এস অরুণ। বল শূন্যে। মুরুগান অশ্বিন ফিল্ডিং করছিলেন পয়েন্টে। অরুণ শট মারার পরই পয়েন্ট থেকে দৌড়তে শুরু করেন মুরুগান অশ্বিন। বলের থেকে সামান্য দূরে ছিলেন তিনি। মুরুগান অশ্বিন শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচটা ধরেন। ডিনডিগুল ম্যাচটা সাত উইকেটে জিতে নেয়। পয়েন্ট টেবিলের উপরে ডিনডিগুল ড্রাগন্স।
Welcome to Murugan Ashwin Airlines, this is your captain speaking👨✈️✈️#NammaOoruNammaGethu #TNPL #DD #SMP #DDvsSMP pic.twitter.com/1BJuQzNleM
— Star Sports Tamil (@StarSportsTamil) June 19, 2023
[আরও পড়ুন: ‘আমার দ্বিগুণ ট্রমায় ছিলেন বাবা’, WTC ফাইনালে মানসিক অবস্থা নিয়ে সরব অশ্বিন]
মুরুগান অশ্বিনের ক্যাচ দেখার পরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ”আরসিবিতে খেলার সময়ে হাতের কাজও ফেলে দিত মুরুগান অশ্বিন। এটা আমার বেশ মনে আছে।”
RCB me khelta tha to haath me aane Wale catch bhi chhod deta tha yaad hai mujhe😡
— Lakshya (@Vega_2006_) June 19, 2023
[আরও পড়ুন: আচমকাই পিসিবি চেয়ারম্যানের দৌড় থেকে সরলেন নাজম শেঠী, সমস্যা বাড়ল পাক ক্রিকেটে]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক