Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

সুপ্রিম নির্দেশে এসজিএম-এ থাকতে পারবেন না শ্রীনিবাসন

পাশাপাশি উপস্থিত থাকতে পারবেন না নিরঞ্জন শাহও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১৬:১০

options
link
সুপ্রিম নির্দেশে এসজিএম-এ থাকতে পারবেন না শ্রীনিবাসন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। কিন্তু তার আগেই বিপাকে প্রাক্তন বোর্ড সভাপতি ও বর্তমানে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রধান নারায়নস্বামী শ্রীনিবাসন। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকতে পারবেন না শ্রীনি। শুধু তিনিই নয়, উপস্থিত থাকতে পারবেন না নিরঞ্জন শাহও। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দু’জনের নামে শীর্ষ আদালতে নালিশ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক বিনোদ রাই। অনুপযুক্ত হওয়ার পরও বোর্ডের কাজে হস্তক্ষেপ এবং বোর্ডের সভায় শ্রীনি এবং নিরঞ্জন শাহ-র উপস্থিত থাকার ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। পাশাপাশি যোগ করেন সভায় উপস্থিত থেকেও তাঁরা লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়িত করতে বাধা দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ।

[এবার মহিলাদের জন্যও আইপিএল চালু হোক, চান মিতালি]

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং এবং বেটিং কাণ্ডে নাম জড়ানোর পরই বোর্ড সভাপতি পদ থেকে সরতে হয়েছিল শ্রীনিবাসনকে। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল লোধা কমিশন। উদ্দেশ্য ছিল বোর্ডের কাজে স্বচ্ছতা নিয়ে আসা। এরপরই বেশ কয়েকটি সুপারিশের কথা ঘোষণা করে লোধা কমিশন। তাতে বলা হয় সত্তরোর্ধ্ব কোনও ব্যক্তি বোর্ডের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, পাশাপাশি কোনও দায়িত্বেও থাকতে পারবে না। তা সত্ত্বেও বোর্ডের সভায় উপস্থিত ছিলেন তাঁরা। এর মধ্যে নিরঞ্জন শাহ বোর্ডের গঠিত বিশেষ কমিটিতেও রয়েছেন। লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়িত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্বকাপে মিতালিদের হার নিয়ে শেহবাগকে খোঁচা মর্গ্যানের, তারপর…]

এদিকে, আসন্ন সভাতেই বোর্ডকে লোধা কমিশনের সুপারিশ যতটা সম্ভব বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এক রাজ্য এক ভোট যে সুপারিশ লোধা কমিশন করেছে, সেটা না মানার জন্য বোর্ড যে দাবি করেছে সেটা মেনে নিতেও পারে সুপ্রিম কোর্ট।

[মিতালিদের পারফরম্যান্সে হুঁশ ফিরল বোর্ডের, বেতন কাঠামোয় আসছে পরিবর্তন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.