সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোপ টেস্টে উত্তীর্ণ না হয়ে একদিন আগেই রিও ওলিম্পিক থেকে ছিটকে গিয়েছিলেন নরসিং যাদব৷ এবার সেই একই পরিণতি হল তাঁর সতীর্থ সন্দীপ যাদবেরও৷ রক্তে ঠিক যে উপাদান মেলায় ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন নরসিংহ, সন্দীপের রক্তেও সেই একই উপাদান মেলে৷
সন্দীপ ছিলেন সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নরসিংহের রুমমেট৷ ২০১৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন এই কুস্তিগির৷ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির পরীক্ষায় নরসিংহ ব্যর্থ হওয়ার পর পরীক্ষা করা হয় সন্দীপেরও৷ নিষিদ্ধ স্টেরয়েড মেলে তাঁর রক্তের নমুনাতেও৷ এবারের ওলিম্পিকে অবশ্য অংশ নিচ্ছেন না সন্দীপ৷ তবে নরসিংহ ও তিনি যেহেতু একদা রুমমেট ছিলেন এবং দু’জনের রক্তে একই স্টেরয়েড মেলায় নানারকম প্রশ্ন উঠছে৷
ইতিমধ্যে অভিযুক্ত নরসিংহের পাশে দাঁড়িয়েছে দেশের কুস্তি ফেডারেশন৷ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন নরসিংহ৷ সন্দীপও ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর তিনি জানান, ‘আমরা একই সঙ্গে ট্রেনিং নিতাম৷ একই খাবার খেতাম৷ ও তো ওলিম্পিকে যাচ্ছে না, তাহলে ও কেন এই ড্রাগ নেবে?’ তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগই এই বক্তব্যে আরও জোরদার করেছেন নরসিংহ৷
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের