সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াজগতে যৌন হেনস্তার অভিযোগ অব্যাহত। এবার জাতীয় স্তরের তায়কোন্ডো খেলোয়াড়রা যৌন হেনস্তার অভিযোগ আনলেন কোচের বিরুদ্ধে। অভিযোগ, যৌন হেনস্তা করেই ক্ষান্ত থাকেননি কোচ। সেই সংক্রান্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করারও হুমকি দিয়েছেন নাকি তিনি। শুক্রবার এমন অভিযোগ ওঠার পরই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে।
(জুনিয়র বিশ্বকাপের ম্যাসকটকে দেখতে ভিড় কচিকাঁচাদের)
ঝাড়খণ্ডের ওই তায়কোন্ডো খেলোয়াড়দের অভিযোগ, কোচের রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঝুঁকি নিতে পারেননি তাঁরা। তবে দিল্লির মহিলা কমিশনের দ্বারস্থ হয়ে নিজেদের অভিযোগের কথা জানান তাঁরা। মহিলা কমিশনই তাঁদের দিল্লির কমলা মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করে বলে জানা গিয়েছে।
(‘ভূতুড়ে’ আগুনে পুড়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, আতঙ্কে পরিবার)
মহিলা কমিশন জানিয়েছে, বিষয়টি জানার পরই খেলোয়াড়দের আশ্বস্ত করা হয়েছে। যেহেতু কোচ বেশ প্রভাবশালী তাই তাঁরা অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ড তায়কোন্ডো অ্যাসোসিয়েশনের সদস্য ওই কোচের বিরুদ্ধে দিনের পর দিন নিষিদ্ধ মাদক মেশানো পানীয় খাইয়ে খেলোয়াড়দের ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তারপর তাঁদের ব্ল্যাকমেল করার জন্য সেইসব গোপন দৃশ্যের ছবি ও ভিডিও তোলার অভিযোগও উঠেছে। পুলিশকে জানালে অভিযুক্ত নির্যাতিতাদের সেইসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় দিল্লি পুলিশ জিরো এফআইআর দায়ের করেছে এবং তদন্তের স্বার্থে ঝাড়খণ্ড পুলিশকে বিষয়টি অবগত করেছে।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?