সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেনেডি সিং, জেমস, সুরকুমার থেকে নওবা, ভাসুম, গৌরমাঙ্গি, ধনচন্দ্র, সুভাষ, মিলন হয়ে আজকের সেইত্যাসেন, জাকিচাঁদ, রোনাল্ড কিংবা বসন্ত৷ভারতীয় ফুটবলে প্রচুর তারকা, মহাতারকার জন্ম দিয়েছে মণিপুর৷ দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট এই রাজ্য৷ কিন্তু এতদিন দেশের শ্রেষ্ঠ টুর্নামেন্ট আই লিগে ছিল না তাদের কোনও প্রতিনিধি৷ এই প্রথম মণিপুর থেকে কোনও ক্লাব পেল আই লিগ৷নেরোকা এফসি৷ যাদের আসল নাম নর্থ ইস্টার্ন রি-অর্গানাইজিং কালচারাল অ্যাসোসিয়েশন৷
[মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার]
শেষ দু’-তিন বছর ধরেই অল্পের জন্য আই লিগের সুযোগ হাতছাড়া করেছে নেরোকা৷ তবে এবার আর নয়৷ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ন’টি ম্যাচেই অপরাজিত তারা৷ দু’টি ড্র৷ বাকি সব ম্যাচে জিতেছেন সুভাষ সিং, ইজুমি আরাতারা৷ এই সাফল্যের রেসিপি কী? লাজুক হেসে কোচ গিফট রাইকান বলছিলেন, “এবার প্রথম থেকেই আমরা বড্ড ফোকাসড ছিলাম৷ সবাই একটাই লক্ষ্য নিয়ে মরশুমটা শুরু করেছিলাম৷ যেভাবেই হোক আমাদের আই লিগের ছাড়পত্র পেতেই হবে৷”
[ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে আক্রান্তদের সাহায্যে এগিয়ে এল স্থানীয় গুরুদ্বারগুলি]
কথায় কথায় উঠল পাশের রাজ্য আইজলের প্রসঙ্গ৷ সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পরলেন গিফট৷ বলছিলেন, “ওরাই তো এখন আমাদের প্রেরণা৷ মাত্র ক’দিন হয়েছে ভারতীয় ফুটবলের মূলস্রোতে৷ এর মধ্যেই ওরা দেখিয়ে দিল ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়৷ মণিপুরে প্রতিভার কোনও অভাব নেই৷ বছরে পর বছর এখান থেকে ফুটবলাররা দেশের সেরা ক্লাবে দাপটের সঙ্গে খেলেছে৷ আমাদের সবথেকে বড় দু’টো সমস্যা অর্থ ও পরিকাঠামো৷ যার জন্য এক ছাতার নিচে সবাইকে আনা যাচ্ছিল না৷ সমস্যা হচ্ছিল৷ এবার সেটা হয়েছে৷ আশা করছি আমরা রাজ্যের নাম ভারতীয় ফুটবলে আরও উজ্জ্বল করে তুলতে পারব৷”
[OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন]
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি