নিউজিল্যান্ড -১৫২/১ (উইলিয়ামসন- ৬৫, লাথাম ৫৬, অপরাজিত)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুর টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে সেভাবে কাবু করতে পারল না ভারত৷ দিনের শেষে ১৫২ রানে ১ উইকেট খুইয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড৷ নতুন ছকে দল সাজিয়েও ঠিক যেন দানা বাঁধল না ভারতীয় বোলিং৷
প্রথম দিনেই ন’উইকেট হারিয়ে বিরাটদের শুরুটা প্রত্যাশামতো হয়নি৷ বেশ চাপেই কাল মাঠ ছেড়েছিল ভারতীয় দল৷ নিউজিল্যান্ডের দুরন্ত বোলিংয়ের সম্মুখে সেভাবে নজর কাড়তে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা৷ ২৯১/৯ স্কোর নিয়েই থেমে যেতে হল ভারতকে৷
আজ যদিও সকাল থেকেই ভারতীয় দলের বোলিংয়ের দিকেই নজর ছিল সবার৷ কিন্তু নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ব্যাটসম্যান টম লাথামের অপরাজিত ইনিংসের দৌলতে যোগ হয় ১১৭ রান৷ টি-ব্রেকের আগেই ১৫২ রান তুলে নেয় নিউজিল্যান্ড৷
অশ্বিন জাদেজার স্পিন খানিক সমস্যায় ফেললেও ঘুরে দাঁড়াতে তেমন সময় নেয়নি টিম নিউজিল্যান্ড৷ যদিও টি-ব্রেকের পর বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের একঘণ্টা আগেই ম্যাচ শেষ করে দেওয়া হয়৷ তাও দ্বিতীয় দিনও ভারতের জন্য তেমন সুখকর হল না৷
উমেশ যাদবের কাছে মার্টিন গুপ্তিলের উইকেট খোয়ায় নিউজিল্যান্ড৷ তবে ভারতকে ছুঁতে আর মাত্র ১৬৬ রান দরকার নিউজিল্যান্ডের৷ এখন দেখার এরপরেও ভারত জয়ের মুখ দেখতে পায় কি না৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে