নিউজিল্যান্ড – ২৪২/৯
ভারত – ২৩৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড৷ সেই ম্যাচেই শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড দল৷ ৬ রানে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে নিল কিউয়িরা৷
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধোনি৷ বল হাতে শুরুতেই কিউয়িদের তিনটে উইকেট তুলে নেয় ভারত৷ কিন্তু উইলিয়ামসন এবং লাথামের ১২০ রানের পার্টনারশিপ নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে৷ তিন উইকেট হারানোর পরেও এই জুটিই দলের হয়ে ২০৪ রান তুলে নেয়৷ ৫০ ওভারে অবশ্য এরপর খুব বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ড৷ ১ উইকেট হাতে নিয়ে ২৪২ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের৷
কিন্তু এই স্কোরেই বাজিমাত কিউয়িদের৷ ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারল না ভারতীয় দল৷ প্রথমেই রোহিত, ফের কোহলি এবং তারপর একে একে ড্রেসিং রুমে ফিরে গেলেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ভারত অধিনায়কের ব্যাটও ঝড় তুলতে ব্যর্থ হল বৃহস্পতিবারের এই লড়াইয়ে৷ যদিও ধোনির সঙ্গে যাদবের পার্টনারশিপ ঘিরে আশার আলো তৈরি হয়েছিল৷ কিন্তু সেই পার্টনারশিপও থমকে যায় ৫০ রানে৷ ২ উইকেট হাতে নিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক ও উমেশ৷ শেষ চেষ্টা করেও জয় আনতে ব্যর্থ হলেন এই জুটি৷ ২৪৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২৩৬ রানেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়ল ভারতীয় দল৷
বৃহস্পতিবারের ম্যাচে কিউয়িদের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ের দুর্ধর্ষ মেলবন্ধনই কাঁটা হয়ে দাঁড়াল ভারতের জয়ের পথে৷ আর সেই সঙ্গে টেস্ট সিরিজ হাতছাড়া এবং প্রথম ওয়ান ডে ম্যাচ হারার পর এই জয় আত্মবিশ্বাস ফিরিয়ে আনল নিউজিল্যান্ডবাহিনীর৷
সর্বশেষ খবর
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার