Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দ্বিতীয় ম্যাচে কিউয়িরা আটকে দিল ধোনিবাহিনীকে

নিউজিল্যান্ড – ২৪২/৯ ভারত – ২৩৬ Advertisement সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড৷ সেই ম্যাচেই শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড দল৷ ৬ রানে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে নিল কিউয়িরা৷ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধোনি৷ বল হাতে শুরুতেই কিউয়িদের তিনটে উইকেট তুলে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/sports/newzealand-won-by-6-runs-against-india-in-2nd-odi/pid/25375/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "দ্বিতীয় ম্যাচে কিউয়িরা আটকে দিল ধোনিবাহিনীকে"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৬, ২২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৬, ২২:০৯

options
link
দ্বিতীয় ম্যাচে কিউয়িরা আটকে দিল ধোনিবাহিনীকে zoom

নিউজিল্যান্ড – ২৪২/৯

ভারত – ২৩৬

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড৷ সেই ম্যাচেই শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড দল৷ ৬ রানে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে নিল কিউয়িরা৷

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধোনি৷ বল হাতে শুরুতেই কিউয়িদের তিনটে উইকেট তুলে নেয় ভারত৷ কিন্তু উইলিয়ামসন এবং লাথামের ১২০ রানের পার্টনারশিপ নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে৷ তিন উইকেট হারানোর পরেও এই জুটিই দলের হয়ে ২০৪ রান তুলে নেয়৷ ৫০ ওভারে অবশ্য এরপর খুব বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ড৷ ১ উইকেট হাতে নিয়ে ২৪২ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের৷

কিন্তু এই স্কোরেই বাজিমাত কিউয়িদের৷ ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারল না ভারতীয় দল৷ প্রথমেই রোহিত, ফের কোহলি এবং তারপর একে একে ড্রেসিং রুমে ফিরে গেলেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ভারত অধিনায়কের ব্যাটও ঝড় তুলতে ব্যর্থ হল বৃহস্পতিবারের এই লড়াইয়ে৷ যদিও ধোনির সঙ্গে যাদবের পার্টনারশিপ ঘিরে আশার আলো তৈরি হয়েছিল৷ কিন্তু সেই পার্টনারশিপও থমকে যায় ৫০ রানে৷ ২ উইকেট হাতে নিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক ও উমেশ৷ শেষ চেষ্টা করেও জয় আনতে ব্যর্থ হলেন এই জুটি৷ ২৪৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২৩৬ রানেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়ল ভারতীয় দল৷

বৃহস্পতিবারের ম্যাচে কিউয়িদের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ের দুর্ধর্ষ মেলবন্ধনই কাঁটা হয়ে দাঁড়াল ভারতের জয়ের পথে৷ আর সেই সঙ্গে টেস্ট সিরিজ হাতছাড়া এবং প্রথম ওয়ান ডে ম্যাচ হারার পর এই জয় আত্মবিশ্বাস ফিরিয়ে আনল নিউজিল্যান্ডবাহিনীর৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.