Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

১০ বলে ৮ উইকেট! বাইশ গজে তাক লাগালেন ভিক্টোরিয়ান বোলার

অবাক ক্রিকেটদুনিয়া!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৭, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৭, ১৪:০৮

options
link
১০ বলে ৮ উইকেট! বাইশ গজে তাক লাগালেন ভিক্টোরিয়ান বোলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বলে আট রান। হ্যাঁ, বিশ্বাস না হলে আবার পড়ুন। এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটিয়েছে এক অনামী বোলার। ক্রিকেট বিশেষজ্ঞদের চমকে দিয়ে, বিপক্ষের ব্যাটসম্যানদের তাক লাগিয়ে দশটি ডেলিভারিতে আটটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন ভিক্টোরিয়ান ক্রিকেটার নিক গুডেন।

[আড়াই বছরের সবচেয়ে খারাপ পারফরম্যান্স, জিতেও ক্ষুব্ধ আমাদিউ]

তবে না, কোনও আন্তর্জাতিক বাশই গজে এ ঘটনা ঘটেনি। ঘরোয়া ক্রিকেটেই ১০ বলে প্রতিপক্ষকে প্রায় শেষ করে দিয়েছেন নিক। সেন্ট্রাল গিপসল্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় ইয়ালর্ন নর্থ দলের জার্সি গায়ে নেমেছিল ভিক্টোরিয়ান ডান-হাতি বোলার। গত বছর ডিসেম্বরের পর এই প্রতিযোগিতাতেই প্রথম মাঠে নেমেছিলেন। আর নেমেই চমক। কী এমন বিশেষ পরিকল্পনা করে নেমেছিলেন মাঠে? এমন প্রশ্নের উত্তরে নিক জানালেন, “সেভাবে আলাদা করে কোনও প্ল্যান ছিল না। মাঠে নামার সময় শুধু সবাই ঠিক করেছিলাম, যত দ্রুত সম্ভব প্রতিপক্ষকে পরাস্ত করে মাঠ ছাড়ব। সতীর্থদের বলেছিলাম, তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে হবে, যাতে তাড়াতাড়ি ফিরে বিয়ার পান করতে পারি।” সেই বিষয়টিই কাজে লেগেছে কিনা জানা নেই। তবে পরিকল্পনা একটু বেশিই অপ্রত্যাশিতভাবে বাস্তবায়িত হয়েছে। আটটি উইকেটের মধ্যে ৫ বলে পরপর পাঁচটি উইকেট ঝুলিতে ভরেন নিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

nick

সম্প্রতি, ৪০টি ছক্কা হাঁকিয়ে ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন আরেক অজি ক্রিকেটার জোশ ডানস্টান। দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর পোর্ট অগাস্টার হয়ে সেন্ট্রাল স্টিরলিং-এর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। ৩৫ ওভারের ম্যাচে পোর্ট অগাস্টা ৩৫৪ রান তোলে স্কোরবোর্ডে। যার মধ্যে ডানস্টান একাই করেন ৩০৭ রান। অর্থাৎ দলের রানের ৮৬.৭২ শতাংশ রানই এসেছে ডানস্টানের ব্যাট থেকে। আর এভাবেই ভিভ রিচার্ডসের রেকর্ডটি ভেঙে দিলেন এই অনামী অজি ব্যাটসম্যান। দলের রানের ৬৯.৪৮ শতাংশ করেছিলেন ভিভ। এবার নয়া নজির গড়লেন নিক গুডেন।

[স্প্যানিশ গুরুর শিষ্যই শেষ করল স্পেনকে, তারকার উত্থান দেখল যুবভারতী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.