সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বা আইএসএল-এর অতি পরিচিত মুখ নীতা অম্বানি৷ রিলায়েন্স ফাউন্ডেশনের মালকিনকে এবার ক্রীড়াজগতেরই নতুন মঞ্চে দেখা যাবে৷ দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক এরিনায় পা রাখলেন তিনি৷ আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির সদস্য পদের জন্য নীতা অম্বানির নাম মনোনীত করা হল৷ শুক্রবার সুইজারল্যান্ডে প্রার্থী হিসেবে অনিল অম্বানির স্ত্রীর নাম মনোনয়ন করে আইওসি৷
চলতি বছর রিও ডি জেনেইরোতে ২ থেকে ৪ আগস্টের মধ্যে নির্বাচন হবে৷ ২০২০ ওলিম্পিক এজেন্ডার সুপারিশ অনুযায়ী, কাউকে আইওসি-র সদস্য হিসেবে বেছে নেওয়া হলে ৭০ বছর পর্যন্ত কমিটিতে থেকে যাবেন তিনি৷ আইওএ-র তরফে বলা হয়েছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার জন্য তাঁর নাম মনোনীত হল৷ ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল থেকে দরিদ্র অসহায়দের লেখাপড়া – বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত তিনি৷
এই খবরে আপ্লুত মিসেস অম্বানিও৷ তিনি বলেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে আইওসি আমার নাম মনোনয়ন করেছে৷ আসন্ন নির্বাচনে আমিও থাকছি৷ তৃণমূল স্তরের খেলোয়াড়দের উন্নতির জন্য আমার ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে চলেছে৷ আইওসি-তে সামিল হওয়ার সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চাই৷”
সর্বশেষ খবর
-
একজনের কাজ সংগ্রহ, আরেকজনের পাচার! বাংলাদেশে অস্ত্র পাচারে গ্রেপ্তার বনগাঁর দুই দুষ্কৃতী
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ