Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
National Kickboxing Championship

সুব্রত কাপের পর কিকবক্সিংয়েও অভূতপূর্ব সাফল্য, ফের লাইমলাইটে ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম

এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক বিভাগে মোট ২২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৮:১৩

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৮:১৩

options
link
সুব্রত কাপের পর কিকবক্সিংয়েও অভূতপূর্ব সাফল্য, ফের লাইমলাইটে ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম zoom
কিকবক্সিংয়েরও উজ্জ্বল ঝাড়গ্রাম। ছবি সংগৃহীত।
Advertisement

ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের হাত ধরে আড়াই দশক পর পশ্চিমবঙ্গের কোনও স্কুল এই আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সাফল্যে উচ্ছ্বসিত গোটা জেলা। ঝাড়গ্রামের এই স্কুলকে মঙ্গলবার নবান্নে সংবর্ধনা জানানো হবে। এমন খবরের মাঝে কিকবক্সিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও সাফল্য এল ঝাড়গ্রামের মুকুটে। জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে (সিনিয়র ও মাস্টার্স) রুপো ও ব্রোঞ্জ পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করলেন দুই প্রতিযোগী। 

মধ্যপ্রদেশের ইন্দোরে ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বসেছিল জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা। অ্যামেচার কিকবক্সিং অ্যাসোসিয়েশন অফ মধ্যপ্রদেশের উদ্যোগে এবং ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক বিভাগে মোট ২২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিকবক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জেলার হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মানস পাল, দেবপর্ণ পাণিক রাই, নির্মল মাহাতো এবং ত্রিলোকনাথ চক্রবর্তী। তাঁদের মধ্যে ফুল কনট্যাক্ট বিভাগে রুপোর পদক জেতেন মানস পাল। অন্যদিকে, লো কিক বিভাগে ব্রোঞ্জ পদক পান দেবপর্ণ পাণিক রাই। বক্সিংয়ের অন্যান্য বিভাগে নির্মল মাহাতো নবম ও ত্রিলোকনাথ চক্রবর্তী পঞ্চম স্থানে শেষ করেন।

সংগঠনের সম্পাদক অভিজিৎ রায়চৌধুরী বলেন, “ঝাড়গ্রামের প্রতিযোগীরা ভালো খেলেই জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে আরও ভালো ফলাফল হবে, সেটাই আমাদের লক্ষ্য।” ১৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রামে ফিরবেন প্রতিযোগীরা। সব মিলিয়ে সুব্রত কাপে অভূতপূর্ব সাফল্যের পর আবারও শিরোনামে ঝাড়গ্রাম। এ হেন কীর্তিতে ‘বাংলার অরণ্য সুন্দরী’ জেলাবাসীর মুখে চওড়া হাসি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.