খেলোয়াড়রা রোজ পাবে মাত্র ৩৩৫ টাকা! পাকিস্তান হকি (Pakistan Hockey) দলের অবস্থা এরকমই। মুখে বড় অর্থের প্রতিশ্রুতি দিলেও প্লেয়ারদের অভিযোগ, তাঁদের দৈনিক ভাতা দেওয়া হবে মাত্র ৩৩৫ টাকা। হকি বিশ্বকাপের আগে এরকম অপমানে ফুঁসছেন প্লেয়াররা। অন্যদিকে নেটিজেনদের কটাক্ষ, ফের পাকিস্তানের ‘ভিখারিদশা’ প্রকাশ্যে চলে এল।
পাকিস্তান হকিতে আর্থিক সংকট বেশ কয়েক বছর ধরেই চলছে। এমন দশাও হয়েছে যে, বিদেশে হোটেলের খরচ মেটাতে না পেরে বাসন পর্যন্ত মাজতে হয়েছে। এবছর আগস্টে এফআইএইচ হকি বিশ্বকাপ। তার আগে পাক হকি ফেডারেশন কথা দিয়েছিল, বিদেশ সফরে গেলে দৈনিক ভাতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। সেটা কত? ঘোষণা করা হয়েছিল বিদেশে গেলে প্লেয়াররা রোজ ১০,৫০০ টাকা করে পাবেন।
আরও পড়ুন:
কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য। ট্রেনিং ক্যাম্পে যোগ দিলে আগে পাকিস্তানি মুদ্রায় ৩০০০ টাকা পেতেন। প্লেয়ারদের অভিযোগ, এখন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি মুদ্রায় ১০০০ টাকায়। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ মাত্র ৩৩৫ টাকা। ইতিমধ্যে আগামী মাসে বিদেশে এফআইএইচ প্রো লিগ ম্যাচের জন্য ২০ জনের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু অধিনায়কের নাম জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্লেয়ার বলেন, “এই টাকাটা আমাদের কাছে যথেষ্ট অপমানজনক।”
ফলে পাক হকি ফেডারেশন যে টাকা বাড়িয়ে দেবে বলেছে, সেটা প্লেয়াররা বিশ্বাস করছেন না। তাঁদের বক্তব্য, “আগে টাকা দিক, তবে বিশ্বাস করব যে ঘোষণা করেছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মিশরে গেলেই বুঝতে পারব।” উল্লেখ্য, চলতি বছরেই চরম বিড়ম্বনায় পড়ে পাক দল। অস্ট্রেলিয়া সফরে ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়ায় ১২ থেকে ১৫ ঘণ্টা অসহায়ের মতো লাগেজ নিয়ে তাঁদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। সঙ্গে বাসনও পর্যন্ত মাজতে হয়েছে তাদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুট! প্রাথমিক রিপোর্ট আসতেই সাসপেন্ড ট্রাস্টের কর্মী
-
ইস্টবেঙ্গলে সই করলেন বরিস সিং, থেকে গেলেন রশিদও
-
তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম! পুঁজির আস্ফালনে অসহায় নিকোবর, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা
-
অনশনে সোনম, পাশে বসে পকোড়া-নুডলস ভক্ষণ ‘ককরোচ’ প্রধানের! বিতর্কের মাঝে কী বললেন?
-
কেন ডিম ছোড়া হল? হস্তক্ষেপ চেয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ মীনাক্ষী, চলতি সপ্তাহেই শুনানি