সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের কুস্তিগির আমন শেহেরাওয়াত। নির্ধারিত সময়ের বহু আগেই তিনি হার মানেন জাপানের রেই হিগুচির কাছে। he
শুক্রবার অলিম্পিকের ১৪-তম দিন। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন পুয়ের্তো রিকার কুস্তিগির দারিয়ান ক্রুজের বিরুদ্ধে। ফলে কুস্তির ম্যাট থেকে ভারতের ঝুলিতে আসতে পারে আরও একটি পদক। সেই সম্ভাবনা রয়েছে। আমন কি দেশকে দিতে পারবেন আরও একটি পদক?
গতকাল স্বপ্ন দেখিয়েছিলেন আমন। কিন্তু সেমিফাইনালে গিয়ে হার মানতে হয় তাঁকে। ভারতীয় সময় রাত ৯:৪৫ মিনিটে সেই লড়াই।
[আরও পড়ুন: ‘যে সোনা জিতেছে সেও আমারই ছেলে’, আর্শাদকে ভালোবাসায় ভরালেন নীরজের মা]
এদিকে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড ১-এ নামবেন ভারতের জ্যোতিকা শ্রী ডান্ডি, মাচেত্তিরা পুভাম্মা, শুভা বেঙ্কটেশন, বীথি রামরাজ। দুপুর ২:১০ মিনিটে নামবেন তাঁরা। পুরুষদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড-১-এ নামবেন ভারতের
অমল জেকব, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, রাজেশ রমেশ, সন্তোষ কুমার। দুপুর ২:৩৫ মিনিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে নামবেন তাঁরা। গল্ফে নজরে রয়েছেন ভারতের অদিতি অশোক এবং দীক্ষা ডাগার।
[আরও পড়ুন: অদম্য শ্রীজেশে চক দে, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না শেষ প্রহরী]
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের