Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Asian Games 2026

তিরন্দাজিতে হ্যাটট্রিক, ফের সোনা ট্র্যাপ শুটিংয়ে, এশিয়াডে সোনালি বৃষ্টিতে পদকতালিকায় লাফ ভারতের

১১তম দিনে সোনার বৃষ্টি ভারতের জন্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৫:২৭

options
link
তিরন্দাজিতে হ্যাটট্রিক, ফের সোনা ট্র্যাপ শুটিংয়ে, এশিয়াডে সোনালি বৃষ্টিতে পদকতালিকায় লাফ ভারতের zoom
বাঁদিকে সোনাজয়ী তিরন্দাজি পুরুষ দল। ডানদিকে ট্র্যাপ শুটিংয়ে সোনাজয়ী নীরু ধান্ধা।
Advertisement

১১তম দিনে সোনার বৃষ্টি ভারতের জন্য। সকালে তিরন্দাজিতে লক্ষ্যভেদ করে জোড়া সোনা এসেছিল। বেলা গড়াতে ফের জোড়া সোনা। এবার সোনালি সাফল্য পুরুষদের তিরন্দাজি ও শুটিং মিক্সড ট্র্যাপ ইভেন্টেও। প্রথমে নীরু ধান্ধা ও ক্যনান চেয়ানি ট্র্যাপ ইভেন্টে ও পরে পুরুষদের তিরন্দাজিতে চিনকে হারিয়ে সোনা আনলেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু। এই নিয়ে এশিয়াডে (Asian Games 2026) এবার দশম সোনা এল ভারতের ঝুলিতে। দশম স্থান থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

ট্র্যাপ ইভেন্টে পদকের হ্যাটট্রিক নীরু ধান্ধার। গতকাল দলগত বিভাগে রুপো ও পরে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। এদিনও বাজিমাত। ক্যনান চেয়ানিকে নিয়ে এদিন ফের সোনা। যোগ্যতা অর্জন পর্বে কিছুটা পিছিয়ে ছিল ভারতীয় জুটি। কিন্তু ফাইনালে তাদের অন্য রূপে পাওয়া গেল। একের পর এক ১০/১০ শট মেরে প্রথমে বাকি প্রতিপক্ষকে পিছনে ফেলে দেন। ১০ দিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন নীরু। আর আজ তাঁর ঝুলিতে তিনটি এশিয়াড পদক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে একদিনে সোনার হ্যাটট্রিক তিরন্দাজিতে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ওঠেন কুশল, সাহিল, গণেশরা। প্রথম গেমে চিনের বিরুদ্ধে ৫৮-৬০ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু তারপর একের পর এক বুলসআই। দ্বিতীয় গেমেও পিছিয়ে ছিল ভারত। তৃতীয় গেমে ভুল করতে থাকে ছিল। শেষ গেমে সোনা জিততে তিনটে বুলসআই করতে হত। ভারতীয় দল কোনও ভুলচুক করেনি। বরং চিন একটি ৮ মারায় সোনা নিশ্চিত হয়ে যায়।

এদিন সাতসকালে তিরন্দাজিতে জোড়া সোনা আসে। প্রথমে তিরন্দাজিতে নজির গড়ে এশিয়ান গেমসে ভারতকে সোনা আনেন মহিলা দল। জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নেন। তারপর মিক্সড কমপাউন্ড ইভেন্টেও সোনা। দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা জেতেন সাহিল যাদব ও চিকিতা। এর সঙ্গে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও হাতে পেল ভারতীয় দল।

এছাড়া এদিন বক্সিংয়ে দু’টি ব্রোঞ্জ এসেছে। প্রিয়া ঘাঙ্ঘাস ৬০ কেজি বিভাগে ও কপিল পোখারিয়া ৯০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। ফাইনালে উঠেছেন লভলিনা বরগোঁহাই। ১১তম দিন শেষে ১০টি সোনা, ২১টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ নিয়ে সপ্তম স্থানে আছে ভারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.