Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার, দুই ইভেন্টে সোনা ও রুপো জয় মহিলা শুটারদের

এই নিয়ে চলতি এশিয়ান গেমসে চতুর্থ সোনা এল ভারতের ঘরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১০:৫০

options
link
এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার, দুই ইভেন্টে সোনা ও রুপো জয় মহিলা শুটারদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব্যাহত। বুধবার শুটিংয়ের দুই বিভাগে সোনা এবং রুপো জিতে নিলমহিলা দল। মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো।

এদিন মহিলা শুটিংয়ের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে প্রথম হলেন মানু ভাকর, ইশা সিং এবং রিদম সাংওয়ান। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে চতুর্থ সোনা এবং ভারতের ঘরে। নিজের তিন র‌্যাপিড রাউন্ডে ৯৯, ৯৯ এবং ১৯৮ স্কোর করে দলের সোনা জয় নিশ্চিত করে দেন মানু। তিন তারকার মিলিত স্কোর ১৭৫৯। অন্যদিকে, অশি চোকসি, মানিনি কৌশিক এবং সিফ্ট কৌর সামরা দ্বিতীয় স্থানে শেষ করেন ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’, শাকিবের আপত্তিতে দল থেকে বাদ তামিম!]

শুটিংয়ে মহিলারা সোনা ও রুপো জেতায় মোট ১৬টি পদকের পাশে লেখা হয়ে গেল ভারতের নাম। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে সোনা। ৪১ বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনা উপহার দিলেন।  

[আরও পড়ুন: আনন্দ বদলে গেল বিষাদে, ইরাকের বিয়েবাড়িতে ভয়াবহ আগুনে মৃত অন্তত ১০০]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.