সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার অপরাধ আমি বধির। তাই পাঁচটি অলিম্পিক পদক জেতার পরেও খেলরত্ন পুরস্কারের জন্য আমার কথা ভাবা হয়নি। হরিয়ানা সরকারও প্রতিশ্রুতি রক্ষা করেনি। ৮ কোটি টাকাও পাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে সোশাল মিডিয়ায় ট্যাগ করে এমন কথাই লিখেছেন বীরেন্দর সিং। যাঁকে গোটা দেশ গুঙ্গা পালোয়ান হিসেবেই চেনে।
মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের কৃতি খেলোয়াড়দের হাতে অর্জুন পুরস্কার, খেলরত্ন তুলে দেন। কিন্তু গুঙ্গা পালোয়ানকে এই সম্মানের জন্য ভাবাও হয়নি। সেই অভিমানে, হতাশায় বীরেন্দর সিং প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে হতাশা প্রকাশ করেছেন।
[আরও পড়ুন: এশিয়ান কাপের পরেই কি অবসর? মুখ খুললেন সুনীল ছেত্রী]
माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी, व माननीय खेलमंत्री श्री @ianuragthakur जी, मुझे पांच डेफ ओलंपिक मेडल जीतने के बाद भी खेल रत्न नही मिला, और न ही हरियाणा सरकार ने पॉलिसी के तहत आठ करोड़ रुपये दिए, मेरा गुनाह इतना है मैं मूक-बधिर दिव्यांग खिलाडी हूँ..! #जयहिंद🇮🇳 pic.twitter.com/n9KJGQGJUY
— Virender Singh (@GoongaPahalwan) January 9, 2024
বধিরদের অলিম্পিক্স ইভেন্ট থেকে বীরেন্দর সিং তিনটি সোনা জিতেছেন। ২০২১ সালে পদ্মশ্রীও পেয়েছেন। পেয়েছেন অর্জুন পুরস্কারও। কিন্তু ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান খেলরত্নের জন্য মনোনীত হননি তিনি। সেই অভিমানে, হতাশায় গুঙ্গা পালোয়ান সোশাল মিডিয়ায় পোস্ট করলেন। বাঙ্ময় হয়ে উঠল তাঁর পোস্ট।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা, ভারতের বিরুদ্ধে এই তারকাকে পাচ্ছে না আফগানিস্তান]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি