সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympics 2024) ভারতের জয়জয়কার। কবিতার শহরে তৈরি হল নতুন এক ইতিহাস। হাই জাম্পে (টি৬৩ ক্যাটাগরি) জোড়া পদক আসতেই প্যারিস প্যারালিম্পিকে তৈরি হল পদক জয়ের সর্বকালীন রেকর্ড। গত দুদিন ধরে প্যারিস প্যারালিম্পিকে ভারতের প্যারালিম্পিয়ানরা একের পর এক পদক জিতে চলেছেন। তার ফলে পদক জয়ের নিরিখে ভারত ছাপিয়ে গেল টোকিও প্যারালিম্পিককেও। টোকিওয় ভারত পেয়েছিল ১৯টি পদক। প্যারিসে এখনই ২০টি পদক ভারতের ঝুলিতে।
সোমবার ভারতের ঝুলিতে এসেছিল মোট আটটি পদক। মঙ্গলবার প্যারালিম্পিকের ষষ্ঠ দিনে সোনা না এলেও, মোট পাঁচটি পদক এল ভারতের ঝুলিতে। জ্যাভলিন থ্রো এবং হাই জাম্পে পদক জেতার ফলে ভারতের পদক সংখ্যা হল ২০। আগামী দিনে পদকের সংখ্যা আরও বাড়তেই পারে। উল্লেখ্য টোকিওয় মোট ১৯টি পদক জিতেছিল ভারত।
মঙ্গলবার ভারতকে প্রথম পদক এনে দেন দীপ্তি জীবনজি। মহিলাদের ৪০০ মিটারে (টি২০ ইভেন্টে) ব্রোঞ্জ পান তিনি। সময় করেন ৫৫.৮২ সেকেন্ড। পুরুষদের হাইজাম্পে মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ব্রোঞ্জ পান। প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে তিনটি প্যারালিম্পিক্সে পদক জিতলেন তিনি। একই বিভাগে শরদ কুমার পান রুপো। চতুর্থ স্থানে শেষ করায় পদক হাতছাড়া হয় শৈলেশ কুমারের।
জ্যাভলিন থ্রোয়ে এল জোড়া পদক। অজিত সিং পান রুপো ও ব্রোঞ্জ পান সুন্দর সিং গুরজার।
সর্বশেষ খবর
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ