সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড লিগের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল হবে। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ।
গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মলদোভার আনদ্রিয়ান মারদারে এবং জাপানের রডেরিক ডিন সেরা ছয়ে রয়েছেন। প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার ছুড়ে জ্যাভলিনে সোনা জেতেন আর্শাদ নাদিম। তিনি সেরা ছয়ে নেই।
চলতি মরশুমে ডায়মন্ড লিগের দুটো সংস্করণে অংশ নেন নীরজ। মে মাসে দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ৮৮.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হন তিনি। লুসানেতেও নীরজ ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন।
নীরজ এখনও নব্বই মিটারের গণ্ডি অতিক্রম করতে পারেননি। প্যারিস অলিম্পিকে তাঁকে নিয়ে স্বপ্ন দেখেছিল দেশবাসী। কিন্তু সোনা জিততে পারেননি নীরজ। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
প্যারিস অলিম্পিকের পরে দেশে ফেরেননি নীরজ। কুঁচকির চোট ভোগাচ্ছিল নীরজকে। সেই কারণেই চিকিৎসার জন্য জার্মানি যান ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। ব্রাসেলসের দিকে নজর সবার। নীরজ কী করেন সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’