সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই প্যারিস অলিম্পিকে (Paris Olympic) শেফ দ্য মিশনের পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম। একমাত্র ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিক থেকে পদক পেয়েছিলেন। কিন্তু আসন্ন অলিম্পিকে বক্সার হিসাবে নয়, ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসাবে দেখা যেত তাঁকে।
শুক্রবার আচমকাই এই পদ থেকে সরে দাঁড়ান মেরি কম (Mary Kom)। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রাক্তন অ্যাথলিট পি টি উষাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মণিপুরি বক্সার। চিঠিতে লেখেন, “যেকোনওভাবে দেশের সেবা করাটাই আমার কাছে খুব সম্মানের। আমরা সব সময়েই দেশের সেবা করতে প্রস্তুত থাকি। কিন্তু এই সম্মানজনক দায়িত্ব আমি পালন করতে পারছি না। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সরে দাঁড়াতে হচ্ছে।”
[আরও পড়ুন: অবসর দুরস্ত, বিশ্বকাপ জয়ের পরিকল্পনা করছেন রোহিত]
চিঠিতে মেরি আরও লেখেন, “কোনও দায়িত্ব থেকে সরে আসাটা অত্যন্ত লজ্জার। সাধারণত আমি এভাবে সরে দাঁড়াই না। কিন্তু আর কোনও উপায় নেই আমার কাছে। তবে অলিম্পিকে দেশের সমস্ত অ্যাথলিটের গলা ফাটাতে আমি রাজি। অনেক পদক জিতবে ভারত, সেটাই আশা করি।” উল্লেখ্য, গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে ঘোষিত হয়েছিল মেরির নাম। মাত্র কয়েকদিনের মধ্যে কেন নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
তবে পি টি উষা জানিয়েছেন, মেরি কমের সিদ্ধান্ত মেনে নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিবৃতি জারি করে প্রাক্তন অলিম্পিয়ান জানান, “ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মেরি। তাঁর গোপনীয়তাকে আমরা সম্মান করি।” কয়েকদিনের মধ্যেই নয়া শেফ দ্য মিশনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: জাতীয় দলের চুক্তি থেকে বাদ, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঈশান কিষান]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের