রাজর্ষি গঙ্গোপাধ্যায়: করোনার করাল গ্রাসে একের পর এক টুর্নামেন্ট বাতিল কিংবা স্থগিত হয়ে যাচ্ছে। অলিম্পিক, ইউরো কাপ, কোপা আমেরিকা, উইম্বলডন, ফরাসি ওপেন– কোনওটা এ বছরের মতো পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। কোনটা আবার হবে আগামী বছর। এবার জাতীয় গেমসও সেই পথেই হাঁটল। বৃহস্পতিবার স্থগিত করে দেওয়া হল ৩৬তম জাতীয় গেমস (National Games)।
আগামী অক্টোবর-নভেম্বরে গোয়ায় হওয়ার কথা ছিল জাতীয় গেমস। সম্প্রতি সর্বভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) গোয়া কর্তৃপক্ষের কাছে জানতে চায়, আগামী ২০ অক্টোবর থেকে তারা জাতীয় গেমস আয়োজন করতে পারবে কি না? কিন্তু যে ভাবে দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, তার পর আর গেমস আয়োজন নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। এদিন আইওএ প্রেসিডেন্ট নরেন্দর বাত্রা এক বিবৃতি মারফত বলে দেন, “আয়োজক কমিটি এবারের মতো জাতীয় গেমসকে স্থগিত করেছে। আগামী সেপ্টেম্বরে ফের বৈঠকে বসবে কমিটি। গেমস নিয়ে পরবর্তীতে কী করা যায় না যায়, তা তখন ঠিক করা হবে। গেমস আয়োজন করতে চার মাস আগে থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। গোয়া সরকার সেটাই করবে।’
[আরও পড়ুন: ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির, কী বলছে BCCI?]
শেষ বার জাতীয় গেমস হয়েছিল ২০১৫ সালে। কেরলে। কিন্তু এবার নির্ধারিত সময়ে সেটা আর করা গেল না। প্রশ্ন হল, সেপ্টেম্বরেও কি কোনও সিদ্ধান্তে আসা যাবে? দেশে কমবে তত দিনে করোনা? সম্ভব হবে বছরের শেষ দিকে গেমস আয়োজন? উত্তর নেই। অতএব- অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই।
[আরও পড়ুন: করোনা আবহেই ভারতের সঙ্গে ক্রিকেট সিরিজের দিনক্ষণ ঘোষণা করল অস্ট্রেলিয়া]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!