Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Neeraj Chopra

নীরজের নামেই প্রতিযোগিতা! অংশ নিতে পাকিস্তানের নাদিমকে ভারতে আমন্ত্রণ ‘সোনার ছেলে’র

চলতি বছর ২৪ মে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১৬:০৫

options
link
নীরজের নামেই প্রতিযোগিতা! অংশ নিতে পাকিস্তানের নাদিমকে ভারতে আমন্ত্রণ ‘সোনার ছেলে’র zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁরা প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাঁরা বন্ধু। নীরজ চোপড়া ও আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে নীরজকে পিছনে ফেলে আরশাদ সোনা জিতলে তাঁকে ‘ছেলের জায়গায়’ রেখে শুভেচ্ছা জানিয়েছিলেন নীরজের মা। এবার এই নীরজের নামেই শুরু হতে চলেছে জ্যাভলিন ইভেন্ট। আর তাতে পাকিস্তানি তারকা জ্যাভলারকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন এই ভারতীয় জ্যাভলার। 

জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় চলতি বছর ২৪ মে শুরু হতে চলেছে ‘নীরজ চোপড়া ক্লাসিক’। এদিন নীরজ বলেন, “আমি আরশাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। ও জানিয়েছে, কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। আপাতত বেশ কিছু শীর্ষ ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এর মধ্যে সরকারি বিষয়ও রয়েছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে চূড়ান্ত তালিকা জানাতে পারব।”

Advertisement

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই ইভেন্টে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। তিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ব্রোঞ্জ পদকও রয়েছে তাঁর নামে। তাছাড়াও অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলারও। সূত্রের খবর, তিন চারজন ভারতীয় অ্যাথলিট এই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানেই শেষ নয়, প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও। আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও এই ইভেন্টে অংশ নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা একদিনের এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে হরিয়ানার পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে নীরজ জানিয়েছেন, প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। কারণ, বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই স্টেডিয়াম। তাছাড়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বলে জানান টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলার। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.