সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবছরের সম্পর্ক শেষ। বিচ্ছেদই হয়ে গেল গুরু ও শিষ্যের। বুধবার থেকে গোরান ইভানিসেভিচ (Goran Ivanisevic) আর নোভাক জকোভিচের (Novak Djokovic) কোচ নন। দুজনের পথচলা শুরু হয়েছিল সেই ২০১৮ সাল থেকে।
ইভানিসেভিচ ও জকোভিচ একসঙ্গে ছবছর কাজ করেছেন। ক্রোয়েশিয়ান প্রাক্তন তারকা জোকারের খেলায় পরিবর্তন এনেছেন। তাঁর কোচিংয়েই স্বপ্নের দৌড় অব্যাহত ছিল জোকোভিচের। ক্রোয়েশিয়ান কোচের অধীনেই সার্বিয়ান জোকার ছাপিয়ে যান রজার ফেডেরার ও রাফায়েল নাদালের গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড।
[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]
২০২৪ সালের শুরুতে কোনও ট্রফি বা স্ল্যাম জিততে পারেননি জোকার। সার্বিয়ান তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ”২০১৮ সালে আমি গোরানকে আমার দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ছবছরে শুধুমাত্র খেলার দিকেই যে জোর দেওয়া হয়েছিল তা নয়, হাসিঠাট্টা, আনন্দ করেছি আমরা। রেকর্ড ভাঙা সব ম্যাচ জিতেছি।”
জোকোভিচ ও ইভানিসেভিচের পথ যে আলাদা হয়ে যাচ্ছে, তা দিনকয়েক আগেই স্থির হয়ে গিয়েছিল। জোকারের কোচ হিসেবে হয়তো আর কাজ করবেন না ইভানিসেভিচ কিন্তু জকোভিচ বলছেন, ”কোর্টের ভিতরে আমাদের সম্পর্কের অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু বন্ধুত্ব পাথরের মতোই মজবুত থাকবে আগামিদিনে।”
[আরও পড়ুন:চূড়ান্ত ইউরো ২০২৪-এর গ্রুপবিন্যাস, কোন গ্রুপে কোন দল?]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’