সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে কারণে দীর্ঘদিন প্রস্তুতি নিতে পারেননি ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। যদিও প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) দাপটের সঙ্গে ছাড়পত্র অর্জন করে নিয়েছিলেন ভিনেশ।
আগের দুটি অলিম্পিক একেবারেই ভালো কাটেনি। রিও এবং টোকিও, দুটি অলিম্পিকে আশা জাগিয়ে শুরু করেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। যদিও এবার ৫৩ কেজি বিভাগ নয়, ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে।
[আরও পড়ুন: আইপিএলে প্রত্যাবর্তন হতে পারে লক্ষ্মণের! কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে?]
তাঁর যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়েও একাধিক বিতর্ক হয়েছিল। যদিও সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিলেন ভিনেশ। এশীয় অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে তিনি মাত্র সোয়া চার মিনিটে হারিয়েছিলেন প্রতিপক্ষ লরা কানিগাজিকে।
[আরও পড়ুন: খালি হাতে ফেরাবে না ‘পয়া’ প্যারিস, বিশ্বাস অঙ্কিতার]
অলিম্পিকে পদক জেতা না হলেও, তাঁর ঝুলিতে রয়েছে কমনওয়েলথ থেকে এশিয়ান গেমসের সাফল্য। কমনওয়েলথ গেমসে পর পর তিনবার সোনা জিতেছেন ভিনেশ। ২০১৮-য় এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ পেয়েছেন। কিন্তু এখনও অলিম্পিকের পদক ছুঁয়ে দেখা হয়নি ভিনেশের। এবার কি সেই স্বপ্নপূরণ হবে? সেই আশায় বুক বাঁধছে দেশবাসী।
সর্বশেষ খবর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান