তিনদিন দুবাইয়ে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরলেন পিভি সিন্ধু। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরুতে এসে পৌঁছন। উল্লেখ্য, অল ইংল্যান্ড ওপেন খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যাম যাচ্ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি। কিন্তু শনিবার থেকেই যুদ্ধ শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে। মিসাইল আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। তবে প্রবল বিপদ কাটিয়ে অবশেষে নিরাপদে ফিরে এলেন সিন্ধু। কিন্তু অল ইংল্যান্ডে এবার খেলা হল না তাঁর।
এই বিষয়ে আরও খবর
শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। এমনকী আমেরিকা-ইজরায়েলের আক্রমণ আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। সেখানেই নিজের টিমের সঙ্গে আটকে পড়েন সিন্ধু। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, কবে দুবাই ছেড়ে বেরতে পারবেন তিনি-কোনওটাই নিশ্চিত ছিল না।
নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন সিন্ধু। এক্স হ্যান্ডেলে জানান, ‘বিমানবন্দরের অবস্থা রীতিমতো খারাপ, বহু মানুষ আটকে রয়েছেন। এর আগে যতবার দুবাইয়ে এসেছি, নিরাপদ থেকেছি। কিন্তু এই দুবাইকে তার সাথে মেলাতে পারছি না।’ তিনদিন ধরে দুবাইয়েই আটকে থাকতে বাধ্য হন অলিম্পিকে জোড়া পদকজয়ী। মঙ্গলবার আংশিকভাবে খোলা হয় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এলাকার আকাশসীমা। সেখান থেকেই ভারতে ফিরে আসেন সিন্ধু।
বেঙ্গলুরুতে পা রেখে স্বস্তির শ্বাস ফেলেছেন ব্যাডমিন্টন তারকা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত কয়েকদিন প্রচণ্ড অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে কেটেছে। তবে আমি নিরাপদে বাড়িতে ফিরে এসেছি। দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।’
Back home in Bangalore and safe 🙏
The last few days have been intense and uncertain, but I’m truly grateful to be back to my house. A heartfelt thank you to the incredible ground teams, Dubai authorities, airport staff, immigration, and every single person who stepped up and…
— Pvsindhu (@Pvsindhu1) March 3, 2026
দুবাইয়ে আটকে পড়ার জেরে এবছরের মতো ঐতিহ্যবাহী অল ইংল্যান্ডে খেলা হল না সিন্ধুর। মঙ্গলবারই থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল সিন্ধুর। সেখানে আর পৌঁছনো হয়নি তাঁর। আপাতত কয়েকটা দিন বিশ্রাম নিতে চান সিন্ধু।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম



