Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Vinesh Phogat

রুপোর পদক পাবেন ভিনেশ? আজ রাতেই ভাগ্যনির্ধারণ ভারতীয় কুস্তিগিরের

প্যারিসের সময় সন্ধে ৬টার সময়ে ভিনেশের আবেদন নিয়ে রায় ঘোষণা করবে ক্রীড়া আদালত। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১৬:১৫

options
link
রুপোর পদক পাবেন ভিনেশ? আজ রাতেই ভাগ্যনির্ধারণ ভারতীয় কুস্তিগিরের zoom
ফাইল ছবি।
Advertisement

অরিঞ্জয় বোস, প্যারিস: ভিনেশ ফোগাট কি রুপোর পদক নিয়ে প্যারিস থেকে ফিরবেন? সেই সিদ্ধান্ত জানা যাবে আজই। প্যারিসের সময় সন্ধে ৬টার সময়ে ভিনেশের আবেদন নিয়ে রায় ঘোষণা করবে ক্রীড়া আদালত। শুক্রবার দীর্ঘ শুনানি হয়েছে ভিনেশের আবেদন নিয়ে। ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে।  

জানা যাচ্ছে, শুক্রবার প্রথমে ফরাসি উকিলরা ভিনেশের হয়ে কথা বলা শুরু করেন। তার পর বিশ্ব কুস্তি সংস্থা, অলিম্পিক কমিটির পক্ষ থেকে সওয়াল করেন। সবার শেষে ভারতের অলিম্পিক সংস্থার হয়ে আসেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। তিনি প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে ভিনেশের পক্ষে সওয়াল করেন।

Advertisement

[আরও পড়ুন: ইউরোর পর অলিম্পিক, ফ্রান্সকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন স্পেন]

তবে এই নিয়ে আরেক প্রস্থ আলোচনাও হয়েছে। সেটা যদিও হয়েছে অন্য ক্রম ধরে। সেখানে প্রথম সওয়াল করা হয় ভারতের অলিম্পিক সংস্থার পক্ষ থেকে। তার পর আসেন বিশ্ব কুস্তি সংস্থা ও ফরাসি উকিলরা। শেষ কথা বলেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা শেষ সওয়াল করেন। তারা মেডিক্যাল কমিশনের রিপোর্টও চেয়েছেন। ভারতীয় ক্যাম্প যদিও আশাবাদী শুনানির ফলাফল নিয়ে। তাদের দাবি, ভিনেশের পক্ষে অত্যন্ত ধারাল যুক্তি পেশ করা হয়েছে। আপাতত মিরাকলের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

শনিবার সকালে ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, আজই ভিনেশের মামলার রায় জানিয়ে দেওয়া হবে। ভারতীয় কুস্তিগিরকে আদৌ কি পদক দেওয়া হবে? নাকি খালি হাতেই ফিরতে হবে ভারতীয় কুস্তিগিরকে? উত্তর মিলবে আজ রাতেই। ভারতীয় সময় রাত এগারোটা নাগাদ রায় জানা যাবে ক্রীড়া আদালতের। 

[আরও পড়ুন: ব্রোঞ্জ ম্যাচের আগে ৪.৬ কেজি ওজন বেড়ে গিয়েছিল আমনেরও! কমালেন মাত্র ১০ ঘণ্টায়

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.